বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাকির নায়েকের এনজিও’র ওয়েবসাইট বন্ধ

 

আন্তর্জাতিক ডেস্ক :বিতর্কিত ইসলামী বক্তা জাকির নায়েকের সংগঠন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) ওয়েবসাইটটি বৃহস্পতিবার সকাল থেকে বন্ধ পাওয়া যাচ্ছে।

image-7832

আইআরএফের আইনজীবী মুবিন সোলকার জানান, ওয়েবসাইট বন্ধ করে দেয়ার বিষয়টি তার জানা নেই। তবে কেন্দ্রীয় সরকার আইআরএফকে সন্ত্রাসবাদে মদদ দেয়ার অভিযোগে যেভাবে নিষিদ্ধ করেছে, তা অযৌক্তিক এবং কাম্য নয়।

অবশ্য বুধবার রাতে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছিল, ভারতের সন্ত্রাস দমন তদন্ত সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) ইন্টারনেটে নায়েকের কর্মকাণ্ড বন্ধ করতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কাছে আবেদন জানিয়েছে।

গ্রেফতার হওয়া সন্দেহভাজন একজন জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সদস্য ওই স্বেচ্ছাসেবী সংগঠনের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ স্কলারশিপ হিসাবে পেয়েছিল এমন প্রমাণ পাওয়া গেছে বলেও দাবি করেছে এনআইএ।

বুধবার রাতে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এনআইএ জানায়, তারা প্রমাণ পেয়েছে সন্দেহভাজন আইএস জঙ্গি আবু আনাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের কাছ থেকে ৮০ হাজার টাকা স্কলারশিপ পেয়েছিল। গত বছর অক্টোবরে ওই টাকা নিয়ে তিনি সিরিয়ায় গিয়ে আইএসের হয়ে যুদ্ধ করার পরিকল্পনা করছিলেন। রাজস্থানের টঙ্কের বাসিন্দা আবু আনাসকে জানুয়রিতে গ্রেফতার করে এনআইএ।

এ বিষয়ে আইআরএফের আইনজীবী মুবিন সোলকার বলেন, ‘প্রতি মাসে কয়েকশো এরকম আর্থিক সাহায্য দেয়া হয়। এখন আবু আনাস নামের ওই ব্যক্তিকে সত্যিই আইআরএফ অনুদান দিয়েছিল কিনা তা আমরা যাচাই করতে পারছি না। কারণ সব নথিপত্র এনআইএ বাজেয়াপ্ত করেছে।’

ভারতের মন্ত্রিসভা কিছুদিন আগে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে নিষিদ্ধ ঘোষণা করার প্রস্তাব অনুমোদন করে। সেই মর্মে সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রণালয় গেজেট প্রজ্ঞাপনও জারি করে। তারপরই এনআইএ সন্ত্রাস দমন আইন ও ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী মামলা করে তদন্ত শুরু করে।

মুম্বাইয়ে দায়ের হওয়া ওই মামলার অভিযোগপত্রে লেখা হয়, আইআরএফের কয়েকজন সদস্য কেরালার কয়েকজন যুবককে জিহাদি মতবাদে দীক্ষিত করে তাদের আইএসে যোগ দিতে উদ্বুদ্ধ করেছিল।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ