,

সঙ্গীত প্রতিভাধারী ৫ ক্রিকেটার

 

স্পোর্টস ডেস্ক :ক্রিকেটাররা খুবই মজার মানুষ হন। সাধারণত বল ও ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স দেখিয়ে তারা দর্শকদের মন জয় করেন। তারা যে কেবল ক্রিকেটই খেলেন তেমন কিন্তু নয়। অন্যান্য ক্ষেত্রেও তারা বিচরণ করে থাকেন।

singing-tallent1480012386

যেমন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স বহুমুখী প্রতিভার অধিকারী একজন তারকা। ক্রিকেটের পাশাপাশি তিনি হকি, ফুটবল, রাগবি, টেনিস ও ব্যাডমিন্টনে সিদ্ধহস্ত। এটা জানা কথা।

কিন্তু আপনি জানেন কী ডি ভিলিয়ার্সের নিজের গানের অ্যালবাম রয়েছে? তার মতো আরো বেশ কয়েকজন তারকা ক্রিকেটার ব্যাট-বল হাতে দ্যুতি ছড়ানোর পাশাপাশি সঙ্গীতাঙ্গনেও দ্যুতি ছড়িয়েছেন। তেমন পাঁচজন ক্রিকেটার নিয়েই আজকের আয়োজন।

১. ব্রেট লি :
ব্রেট লি সঙ্গীতাঙ্গনেও একজন তারকা সেটা গোপন কোনো বিষয় নয়। তার ভাইয়ের সঙ্গে সেও অস্ট্রেলিয়ার জনপ্রিয় ব্যান্ড ‘সিক্সএন্ডআউট’ এর সদস্য। ব্যান্ড দলে ব্রেট লি বেস গিটার বাজানোর পাশাপাশি কণ্ঠও দিয়েছেন। ব্রেট লি ভালো পিয়ানোও বাজাতে পারেন। পরবর্তীতে লি তার পুরনো বন্ধু গায়ক ও গীতিকার মাইক ভাওডনের সঙ্গে মিলে ‘হোয়াইট সু থিওরি’ ব্যান্ড প্রতিষ্ঠা করেন। এই ব্যান্ড বেশ কিছু রক গান ও গিটার ভিত্তিক গান উপহার দেয়। ব্রেট লি ভারতের কিংবদন্তি গায়িকা আশা ভোসলের সঙ্গে ‘ইউ আর দ্য ওয়ান ফর মি’ গানটি গেয়েছেন। এই গানটি তিনি ২০০৬ সালে ভারতে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি খেলার সময় লিখেন। অনুশীলনের ফাঁকে মাত্র ৩০ মিনিটে গানের কথা লিখেন ব্রেট লি।

২. ডোয়াইন ব্রাভো :
২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর খুবই জনপ্রিয়তা পায় ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর ‘চ্যাম্পিয়ন’ গানটি। তার এই গানটি অনানুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং হয়ে উঠেছিল। গানের কথাগুলো অবশ্য ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের অনুপ্রাণিত করার জন্য লেখা। যারা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল। চ্যাম্পিয়ন গানের আগে ডোয়াইন ব্রাভো ‘চালো চালো’ মিউজিক ভিডিও করেন। যেখানে তিনি ছাড়াও বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের উপস্থিতি ছিল।
৩. এবি ডি ভিলিয়ার্স :
দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স বেশ সফল একজন গায়ক। ২০১০ সালে তিনি পপ অ্যালবাম ‘মাক জো ড্রোম ওয়ার’ প্রকাশ করেছিলেন। তার অ্যালবামের কাজটি করেছিলেন দক্ষিণ আফ্রিকার সঙ্গীত শিল্পী ও গীতিকার অ্যাম্পি ডু প্রিজ। অ্যালবামে পালাগান ও ভালোবাসার গানের প্রাধান্য ছিল। অ্যালবামটিতে ১৪টি গান ছিল। যার ৯টি আফ্রিকান, ৫টি ইংলিশ। অ্যালবাম প্রকাশের সময় ডি ভিলিয়ার্সের প্রশংসা করে দক্ষিণ আফ্রিকার সঙ্গীত শিল্পী ও গীতিকার অ্যাম্পি ডু প্রিজ বলেছিলেন, ‘ডি ভিলিয়ার্স ক্রিকেট মাঠে যেমন ভয়-ডরহীন, তেমনি গানের ক্ষেত্রেও।’

৪. গ্রায়েম সোয়ান :
ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করা সবচেয়ে স্টাইলিশ ক্রিকেটার ছিলেন গ্রায়েম সোয়ান। যিনি সবার ভালোবাসা পেয়েছিলেন। ড্রেসিং রুমে তিনি খুবই খোশ মেজাজে থাকতেন। পরিচিতজনদের কাছে সোয়ান আমুদে একজন মানুষ হিসেবেই পরিচিত। তিনি ‘ড. কমফোর্ট এন্ড দ্য লুরিড রেভেলেশন্স’ ব্যান্ডের সদস্য ছিলেন। একবার স্টেজে তিনি ‘হিরোস’ গানটি গেয়ে মাত করেছিলেন।

৫. শেন ওয়াটসন :
গেল আইপিএল চলাকালীন শেন ওয়াটসন দক্ষিণ আফ্রিকার হার্ড হিটার ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের স্ত্রী দানিলে ডি ভিলিয়ার্সের সঙ্গে একটি দ্বৈত কণ্ঠের গান গেয়ে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন। গেল আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলা ওয়াটসন দানিলে ডি ভিলিয়ার্সের সঙ্গে গিটার বাজিয়ে গান গেয়েছিলেন। তিনি লেডি গাগার ‘টিটানিয়াম’ গানটি গেয়েছিলেন। এর আগেও ওয়াটসন গিটার বাজিয়ে গান গেয়ে প্রশংসা কুড়িয়েছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে