,

ইতিহাস গড়ে সেঞ্চুরি করলেন ডু প্লেসিস

dubgস্পোর্টস ডেস্ক : ইতিহাসে নাম লেখালেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ডু প্লেসি। দেশের প্রথম দিবারাত্রির টেস্টেই যে সেঞ্চুরি করলেন তিনি!

অ্যাডিলেড ওভালে আজ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে শুরু হয়েছে ইতিহাসের তৃতীয় দিবারাত্রির টেস্ট। গোলাপি বলে এটি অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট হলেও দক্ষিণ আফ্রিকার প্রথম।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন প্লেসি। কিন্তু অস্ট্রেলিয়ান পেসারদের তোপে দ্রুতই ফিরে যান ডিন এলগার, হাশিম আমলা ও জেপি ডুমিনি। তিনজনের নামের পাশেই ৫ রান করে! দক্ষিণ আফ্রিকার স্কোর তখন ৩ উইকেটে ৪৪। এরপরই উইকেটে আসেন প্লেসি।

পঞ্চম উইকেটে স্টিভেন কুকের সঙ্গে ৫১ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন প্লেসি। কুক ৪০ রান করে ফিরে গেলেও প্লেসি লড়াই চালিয়ে গেছেন। মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউডদের শাসন করে গেছেন দারুণভাবে।

পরের ব্যাটসম্যানদের সঙ্গে ছোট ছোট জুটি গড়ে দলকে এগিয়ে নিয়েছেন। সবচেয়ে বড় জুটিটা হয়েছে অষ্টম উইকেটে কাইল অ্যাবটের সঙ্গে, ৫৪ রানের জুটি। অ্যাবট (১৭) অষ্টম ব্যাটসম্যান হিসেবে ফেরার সময় প্লেসির রান ৯৮। প্রোটিয়া অধিনায়ক পরের ওভারে স্পিনার নাথান লায়নের বল সুইপ করে ২ রান নিয়ে ১৪৭ বলে পূর্ণ করেন সেঞ্চুরি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা