বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী হাঙ্গেরী যাচ্ছেন রবিবার

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার চারদিনের সফরে হাঙ্গেরী যাচ্ছেন। দেশটির প্রেসিডেন্ট ড. জানোস এডাবের আমন্ত্রণে বুদাপেস্ট ওয়াটার সামিটে যোগ দেবেন তিনি।সফরকালে প্রধানমন্ত্রী হাঙ্গেরীর প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সাথে যৌথভাবে বাংলাদেশ-হাঙ্গেরীয়ান বিজনেস অ্যান্ড ইকোনমিক ফোরাম উদ্বোধন করবেন।

image-7797

প্রধানমন্ত্রী রবিবার সকাল ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হাঙ্গেরীর রাজধানী বুদাপেস্টের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি বুদাপেস্টের স্থানীয় সময় পৌনে ২টায় ফিরেন্স লিজট্ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছবে।

মিনিস্টার অব স্টেট ফর সিকিউরিটি পলিসি অ্যান্ড ইন্টারন্যাশনাল কো-অপারেশন ইস্টভান মিকোলা, হাঙ্গেরীতে বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর এবং বাংলাদেশে নিযুক্ত হাঙ্গেরীয়ান রাষ্ট্রদূত গিউলা পেথো বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।

সফরকালে প্রধানমন্ত্রী বুদাপেস্টে ফোরা সিজনস হোটেল গ্রিসহাম প্যালেসে অবস্থান করবেন।

প্রধানমন্ত্রী বুদাপেস্ট ওয়াটার সামিটের (বিডব্লিউএস-২৯১৬) উদ্বোধনী অনুষ্ঠানে সোমবার বক্তব্য রাখবেন।
পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী তার অফিসে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

শেখ হাসিনা হাঙ্গেরীর প্রেসিডেন্টের সাথে পানি বিষয়ক উচ্চ পর্যায়ের প্যানেল বৈঠকে যোগ দেবেন এবং প্রেসিডেন্টের আমন্ত্রণে ভোজসভায় অংশ নেবেন।

হাঙ্গেরীর প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ সাসটেনেবল ওয়াটার সলিউশন এক্সপো পরিদর্শন করবেন।

প্রধানমন্ত্রী মঙ্গলবার সকালে হাঙ্গেরীর প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সাথে কসুদ স্কয়ারে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এ সময় কসুদ স্কয়ারে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদর্শন করা হবে।

বৈঠকের পরে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর হবে। দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই প্রধানমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সফরকালে বাংলাদেশ ও হাঙ্গেরী চারটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হবে।

মাহমুদ আলী বলেন, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে আলোচনা, পানি ও কৃষি ব্যবস্থাপনায় সহযোগিতা বিষয় সমঝোতা স্বাক্ষরিত হবে। একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করবে এফবিসিসিআই ও হাঙ্গেরীয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

প্রধানমন্ত্রী বুদাপেস্টের হিরোস স্কয়ার পরিদর্শন করবেন এবং হাঙ্গেরী রাষ্ট্রের প্রতিষ্ঠায় হাঙ্গেরীর জাতীয় বীর ও নিহত সৈন্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন।

প্রধানমন্ত্রী বুধবার সকালে দেশের উদ্দেশ্যে বুদাপেস্ট ত্যাগ করবেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ