,

গাঁজাসহ পুলিশের হাতে ধরা পড়লো ম্যাডোনার ছেলে

1479966339বিনোদন ডেস্ক : মাদক সেবনের দায়ে দুনিয়া পরিচিত শীর্ষ পপ তারকা ম্যাডোনার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবরটি নিছক মিথ্যা না, সত্যি সত্যি গাঁজা ও মাদক সেবনের অপরাধে গ্রেপ্তার করা হয়েছে ম্যাডোনা পুত্র রকো রিচিকে। ম্যাডোনার স্বামী প্রখ্যাত নির্মাতা গাই রিচি।

আর্ন্তজাতিক গণমাধ্যম ডেইলি মেইল, দ্য সান ও আরেকটি ব্রিটিশ পত্রিকা মিরর খবরটি ফলোআপ করে প্রকাশ করেছে।

জানা গেছে, ১৬ বছর বয়সী রকোকে উত্তর লন্ডনের প্রিমরোজ হিল থেকে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ। দীর্ঘ সময় গাঁজা, মাদক সেবন ও চিৎকার-চেচামেচিতে বিরক্ত হয়ে প্রতিবেশী পুলিশকে ফোন দেয়। পুলিশ এসে গ্রেপ্তার করে নিয়ে রকোকে।

স্থানীয়রা আরো অভিযোগ করেছে যে, মাঝে মাঝে তাকে সন্দেহজনক অবস্থায় দেখা গিয়েছে। এই ঘটনা সেটার সর্বশেষ উদাহরণ ছিল। স্থানীয়রা তার ব্যবহারে বিরক্ত হয়ে পুলিশ ডাকতে বাধ্য হয়।

রকো তার বন্ধুদের নিয়ে দেয়ালের ওপর বসে ছিল। তখনই পুলিশ এসে তার পরিহিত পোশাকে গাঁজার কিছু অংশ খুঁজে পেয়ে তাকে গ্রেপ্তার করে। তবে বয়স কম হওয়ায় হয়তো তার বিরুদ্ধে কঠিন আইনি ব্যবস্থা না নেয়া হলেও কিছু  বয়ো-সংশোধনী চিকিৎসায় অংশ নিতে হবে তাকে।

রকোর মা ম্যাডোনা অবশ্য তার দোষ স্বীকার করেই বলেছেন, ‘আমি আমার সন্তানকে ভালবাসি।সেইসঙ্গে ছেলে পাশেই রয়েছি, সব ধরনের সাহায্য আমার তরফ থেকে তাকে দিব যেমনটা সে চাইবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে