,

একটু একটু করে মোস্তাফিজ…

17স্পোর্টস ডেস্ক : কাল বেলা ১টার দিকে জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়ণ ও নতুন ফিজিও ডিন কনওয়ের সঙ্গে বিসিবি একাডেমি মাঠে এলেন মোস্তাফিজুর রহমান। বাড়িতে কদিনের ছুটি কাটিয়ে বেশ ফুরফুরে মেজাজে বাঁহাতি পেসার। মোস্তাফিজের সঙ্গে মাঠে এলেন চোটে পড়া আরেক পেসার ইবাদত হোসেন।

ভিল্লাভারায়ণ ও কনওয়ের উপস্থিতিতে একটা স্টাম্পকে লক্ষ্য বানিয়ে একাডেমি মাঠের মাঝ উইকেটে সাদা বলে মোস্তাফিজ আর লাল বলে ইবাদত শুরু করলেন বোলিং। নতুন বলে বোলিং করতে স্বচ্ছন্দ বোধ করেন বলেই সাদা বল হাতে তুলে নেওয়া ‘ফিজে’র। প্রথমে ছোট রানআপে, পরে বড় রানআপে—মোট ৪ ওভার বোলিং করেছেন এই ২১ বছর বয়সী পেসার।

ইবাদত একবার স্টাম্প উড়িয়ে দিতেই পেছন থেকে কে যেন হাততালি দিলেন। আড়চোখে তাঁকে একবার দেখে পরের বলেই অদৃশ্য ব্যাটসম্যানকে বোল্ড করে দিলেন মোস্তাফিজও! চ্যালেঞ্জ উতরে যেতে কতটা সক্ষম সেটিই যেন করে দেখালেন। তা আসল মাঠে কবে দেখা যাবে দুর্দান্ত মোস্তাফিজকে?
পরশু সন্ধ্যায় ঢাকায় এসেছেন কনওয়ে। কাল প্রথম কর্মদিবসে কাজ করেছেন মোস্তাফিজের সঙ্গে। বাঁহাতি পেসারকে নিয়ে নতুন ফিজিও অবশ্য পুরোনো কথাই শোনালেন, ‘ওর ব্যথাটা সম্ভবত মাঠে পড়ে গিয়ে অথবা লাফিয়ে পড়ে পাওয়া, বোলিং করে নয়। আশা করছি, বোলিং করাটা অতটা ঝুঁকির হবে না। চোটটা বোলিং থেকে হলে অন্য কথা ছিল। তবে যেহেতু মনে হচ্ছে যন্ত্রণাদায়ক চোট, শুধু বোলিং নিয়েই কাজ করছি।’
বোলিং শেষে ফিজিওকে কাঁধ দেখিয়ে কী যেন বললেন মোস্তাফিজ। অনুশীলন থেকে ফেরার সময় এ নিয়ে জানতে চাইলে তাঁর সেই একই উত্তর, ‘কিচ্ছু জানি না।’ বিসিবির চিকিত্সক দেবাশিস চৌধুরী দুই দিন আগেই জানিয়েছেন, ছুটিতে যাওয়ার আগের অনুশীলনে মোস্তাফিজ সর্বোচ্চ ৫০ শতাংশ দিয়ে বোলিং করেছেন। তবে আগের পরিকল্পনা অনুযায়ী কাল থেকে বেড়েছে অনুশীলনের মাত্রা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে