,

৭৩৬ টাকায় বিমানে বেড়ানোর সুযোগ!

 

আন্তর্জাতিক ডেস্ক :ভারতের কেন্দ্রীয় সরকারের ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের সিদ্ধান্তের জেরে চলতি বছর সমস্যায় পড়েছেন দেশটির জনগণ। তাই এ বছর কোথায় আনন্দ ভ্রমণে যেতে পারছেন না তারা! তবে আগামী বছর কোনো ট্যুর প্ল্যান করে থাকলে তা আর মিস হবে না। কারণ দেশের মধ্যে কয়েকটি নির্দিষ্ট রুটে সবচেয়ে সস্তায় বিমানযাত্রার সুযোগ দিচ্ছে ‘গো এয়ার’৷ তবে সেক্ষেত্রে সংস্থার কয়েকটি শর্তাবলী পূরণ করতে হবে।

go-air

বুধবার এক প্রেস বিবৃতিতে ‘গো এয়ার’ জানিয়েছে, মাত্র ৭৩৬ টাকার বিনিময়ে টিকিট কেটে আগামী বছরের ৯ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের মধ্যে নির্দিষ্ট কয়েকটি রুটে যাত্রা করা যাবে। টিকিট কাটতে হবে ২৪ নভেম্বরের (বৃহস্পতিবার) মধ্যে।

দেশের মধ্যে কোন কোন রুটে ভ্রমণ করা যাবে, সেটা সংস্থার ওয়েবসাইট থেকে জানা যাবে। সংস্থার মোবাইল অ্যাপ, ওয়েবসাইট বা ট্র্যাভেল এজেন্ট থেকে টিকিট কাটা যাবে। তবে গ্রুপ ডিসকাউন্ট বা শিশুদের বুকিংয়ের এই অফারে মিলবে না।

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হওয়া সত্ত্বেও আগামী ২৪ নভেম্বর পর্যন্ত পুরনো নোট ‘গো এয়ার’ টিকিট কাউন্টারে নেওয়া হবে। তবে টিকিট একবার কাটলে বাতিল করা বা পাল্টানো যাবে না।

এ বিষয়ে বিস্তারিত তথ্য ‘গো এয়ার’ ওয়েবসাইটে জানা যাবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে