,

সাম্প্রদায়িক সম্প্রীত রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান- পুলিশ সুপার

nasirnagar-sppicture-1আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ নাসিরনগরে হিন্দু বাড়িঘর ও মন্দিরে হামলা ভাংচুরের সৃষ্ট ঘটনার প্রেক্ষিতে নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নে স্থানীয়দের মধ্যে সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় গোকর্ণ ইউনিয়ন পরিষদের উদ্যোগে আজ বুধবার বিকালে স্থানীয় ইউপি চত্বরে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ হাছান খানের সভাপতিত্বে মাহবুবুর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী,অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন,সদর সার্কেল আবদুল করিম,থানার অফিসার ইনচার্জ মোঃ আবু জাফর,সাবেক উপজেলা চেয়ারম্যান লেঃ অবঃ গোলাম নুর । বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ নওশাদ উল্লাহ,আমিনুল ইসলাম বেলায়েত, বসির উদ্দিন বাচ্চু, প্রদীপ চন্দ্র দাস,বসির আল হেলাল, ,ভানু চন্দ্র দেব,নারায়ন চন্দ্র দাস প্রমূখ।সভায় প্রধান অতিথি পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বলেন সকলের আন্তরিক সহযোগিতা ও ভাতৃত্ববোধের মধ্যে দিয়ে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে সব সম্প্রদায়ের মানুষের মধ্যে পূর্বের সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরে আনতে হবে। এ বিষয়ে জনপ্রতিনিধিসহ সকলকে সর্তক থেকে দায়িত্ব পালনে সচেতন ভূমিকা রাখতে আহবান জানান । সুধী সমাবেশে সভায় স্থানীয় জনপ্রতিনিধি,দলীয় নেতৃবৃন্দ,বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিসহ এলাকার গন্যমান ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন ।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পব্ত্রি কাবা শরীফ অবমাননার করে আপত্তিকর ছবি পোষ্ট করার প্রতিবাদে মিছিল চলাকালে উপজেলা সদরে বেশ কয়েকটি মন্দির ও বাড়ি ঘর এবং বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। যার প্রেক্ষিতে উপজেলার গোর্কণ ইউনিয়ন পরিষদ সর্বদলীয় সুধী সমাবেশ ও মতবিনিময়ে উদ্যোগ গ্রহন করে।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে