,

ঢাকা পর্বে যোগ দিচ্ছেন গেইল

স্পোর্টস ডেস্ক :বিপিএলের চতুর্থ আসরে ঢাকা পর্বের প্রথম ধাপের খেলা শেষে মাত্র এক জয় নিয়ে পয়েন্ট তালিকায় ঠিক তলানিতে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ানসের ওপরে ছিল চিটাগং ভাইকিংস। তবে ঘরের মাঠে ভাগ্য খুলেছে দলটির।

%e0%a7%a711

চট্টগ্রাম পর্বে ৪ ম্যাচ খেলে ৩টিতে জয় তুলে নিয়েছে তামিম ইকবালের দল। আগামীকাল থেকে আবারও ঢাকায় ফিরছে বিপিএল। তার আগে ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সাত দলের মধ্যে টেবিলে দলটির অবস্থান চতুর্থ। শেষ ম্যাচে বরিশালকে ৭৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে কিছুটা স্বস্তিতে তামিম ইকবালের দল। এ স্বস্তি দীর্ঘায়িত করতে আগামীকাল শুক্রবার ঢাকায় আসছেন টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন ক্রিস গেইল।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী রবিবার রাতের ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবেন গেইল। এরপর বিপিএলে যতদূর যেতে পারবে চিটাগং, দলের হয়ে মাঠ মাতাতে দেখা যাবে এই ক্যারিবীয়ান ব্যাটিং দানবকে।

বিপিএলে গেইলের বিগত আসরগুলোর পারফরম্যান্স দেখে শিরোপার বড় স্বপ্ন দেখতে পারেন ভাইকিংস সমর্থকরা। গত তিন আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্স, বরিশাল বার্নাস ও বরিশাল বুলসের হয়ে ১০ ম্যাচ খেলে ৭৭.২৮ গড়ে ১৮৬.৫৫ স্ট্রাইক রেটে করেছেন ৫৪১ রান। তিন শতকের পাশাপাশি এক অর্ধশতকও আছে তার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা