,

৯ বছর পর ছেলের সঙ্গে সালমান

বিনোদন ডেস্ক : নয় বছর পর ছেলের সঙ্গে দেখা হলো সালমান খানের। সম্প্রতি ‘বিগ বস সিজন-টেন’র সেটে ছেলে আলী হাজির সঙ্গে দেখা হয় এই অভিনেতার।

salman_khan1479903929
কী ভয় পেয়ে গেলেন? ভাবছেন বিয়েই করেননি সালমানের ছেলে এলো কোথা থেকে? ভয় নেই, রিয়েল লাইফের ছেলে নয় এটি সাল্লু ভাইয়ের রিল লাইফের ছেলে।

পার্টনার সিনেমায় লারা দত্তের প্রেমিকের ভূমিকায় অভিনয় করেছিলেন সালমান। আর এতে লারা দত্তের ছেলে রোহানের ভূমিকায় অভিনয় করেছিলেন আলী হাজি। সিনেমার শেষে গিয়ে লারার সঙ্গে বিয়ে হয় সালমানের আর পাশাপাশি তিনি হয়ে যান রোহানের সৎ বাবা। সিনেমায় বাবা-ছেলের খুনসুটি বেশ দর্শকপ্রিয়তা পেয়েছিল।

২০০৭ সালে মুক্তি পেয়েছিল পার্টনার সিনেমাটি। তখন আলীর বয়স ছিল ৮ বছর, আর এখন ১৭। সালমানের সঙ্গে তার দেখা করার ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন আলী হাজি।

পার্টনার ছাড়াও আলী হাজি অভিনীত সিনেমা হলো- ফানা (২০০৬), তারা রা রাম পাম (২০০৭), মাই ফ্রেন্ড গণেষা-টু (২০০৯), লাইফ পার্টনার (২০০৯), পাঠশালা (২০১০) এবং রাইট ইয়া রং (২০১০)। এছাড়া কাভি খুশি কাভি গম (২০০১) এবং দ্রোণা (২০০৮) সিনেমায় অতিথি চরিত্রে দেখা গেছে তাকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে