,

বাপ্পির ফেসবুক পাসওয়ার্ড পিয়ার দখলে!

বিনোদন ডেস্ক :সময়ের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পি চৌধুরীর ফেসবুক পাসওয়ার্ড দখলে নিয়েছেন মডেল অভিনেত্রী পিয়া বিপাশা! অনেক দিন ধরেই পিয়া বিপাশা বাপ্পির ফেসবুক আইডি হ্যাক করেছেন। হ্যাকার পিয়া বিপাশার কবলে পড়েছেন বাপ্পি। তবে বাস্তবে জীবনে নয়, সিনেমার গল্পে এমন দৃশ্য দেখা যাবে।
bappy1479905649
তাজুল ইসলাম পরিচালিত ‘পাসওয়ার্ড’ শিরোনামের সিনেমায় জুটি বেধে অভিনয় করবেন বাপ্পি-পিয়া। গত ঈদুল আজহার আগে এ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তারা। আগামী বছরের শুরুতে এ সিনেমার শুটিংয়ে অংশ নিবেন বলে জানান পিয়া বিপাশা।

এ প্রসঙ্গে পিয়া বিপাশা বলেন, ‘‘অনেক দিন আগে ‘পাসওয়ার্ড’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। আগামী বছরের শুরুতে এ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। আশা করছি, কাজটি ভালো হবে।’’

ছটকু আহমেদের লেখা গল্প নিয়ে নির্মিত হবে সিনেমাটি। ঢাকা, চট্টগ্রাম এবং নেপালের বিভিন্ন মনোরম লোকেশনে অনুষ্ঠিত হবে দৃশ্যায়নের কাজ। এতে মোট পাঁচটি গান থাকবে। এরমধ্যে একটি আইটেম গানও থাকবে। একটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। বাকি গানগুলোও খুব শিগগিরই রেকর্ডিং হবে বলে নির্মাতা সূত্রে জানা যায়।

এছাড়াও মোস্তাফিজুর রহমান মানিকের ‘এত প্রেম এত মায়া’ সিনেমার কাজ করছেন পিয়া বিপাশা।

লাক্স-চ্যানেল আই প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন পিয়া। এরপর বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি। ‘রুদ্র দ্য গ্যাংস্টার’ শিরোনামের সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা