,

শিশুটি ধীরে ধীরে পাথরে পরিনত হচ্ছে (ভিডিও)

31507-ramesh_damaiঅনলাইন ডেস্ক : যখন নূর কুমারী ছেলেটির জন্ম দেয় তখন তার মধ্যে কোন অস্বাভাবিকতা দেখেনি, আর দশটা মায়ের মতই হাসিমুখে সন্তানকে কোলে নিয়ে বাড়ি আসেন তিনি। কিন্তু ১৫ দিন পরেই দেখা যায় শিশুটির চামড়া শক্ত হয়ে খোসার মত পড়ে যাচ্ছে। আবার সেখানে দ্রুত শক্ত কালো চামড়া তৈরি হচ্ছে…তখন থেকেই শুরু হয় শিশুটির পাথরে পরিনত হওয়া।

সেই শিশুটি রামেশ ডর্জি, এখন বয়স ১১ বছর, যে কিনা বিরল এক চর্মরোগে আক্রান্ত হয়ে পাথরে পরিনত হচ্ছে। যার ফলে ভীষণ চুলকানীসহ প্রতিনিয়ত যন্ত্রণাদায়ক ব্যথা এবং তার চামড়ার বর্হিঅংশ শক্ত পাথর হয়ে গেছে। বর্তমানে এই চর্মরোগের কারনে তার দৃষ্টিশক্তি ক্ষীণ, এমনকি কথাও ঠিকমত বলতে পারে না এবং পা’দুটো ভাজ হয়ে গেছে আর তাই একা চলাফেরা করতে পারে না। রামেশকে দেখতে এতই ভয়ঙ্কর লাগে যে অন্য শিশুরা তার সঙ্গে মিশে না, তাই তার কোন বন্ধু নেই।

রামেশ নেপালের এক প্রত্যন্ত এলাকায় একটি দরিদ্র পরিবারে জন্মেছে। তার এই রোগের চিকিৎসা অত্যান্ত ব্যয়বহুল। দীর্ঘদিনেও এই চর্মরোগ না সারাতে তার বাবা-মা আশা ছেড়েই দিয়েছিলেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে রামেশের এই বিরল চর্মোরোগ সংক্রান্ত ভিডিও দেখে সাহায্যে এগিয়ে এসেছেন বৃটিশ গায়িকা জর্স স্টোন। জানা গেছে কাঠমণ্ডু থেকেই তার চিকিৎসা শুরু হয়েছে। রামেশে এই ব্যয়বহুল চিকিৎসায় অনেকেই সাহায্যের হাত বাড়িয়েছেন এবং চাইলে আপনিও সাহায্য করতে পারেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে