,

ম্যাকাওকে ১৩গোলে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

33654-bdamarস্পোর্টস ডেস্ক : হংকংয়ে অনুষ্ঠিত এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপে ১৩-০ গোলের বড় জয় পেয়েছে বাংলাদেশ। বুধবার (২৩ নভেম্বর) গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে ম্যাকাও চায়নাকে ১৩-০ গোলে হারিয়ে গ্রুপ পর্বের শীর্ষে থেকেই সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ হকি দল। কিংস পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা চারটায় ম্যাচটি শুরু হয়।পুরো ম্যাচ জুড়েই আধিপত্য ছিল লাল-সবুজ বাহিনীর।

ম্যাচ শুরুর ২ মিনিটেই পেনাল্টি কর্ণার থেকে প্রথম গোলটি করেন আশরাফুল ইসলাম।১০ মিনিটের মাথায় আবারো পেনাল্টি কর্ণার থেকে গোল পান আশরাফুল।১১ মিনিটি পেনাল্টি স্ট্রোকে হ্যাটট্রিক করেন ১৭ বছর বয়সী খেলোয়াড়। প্রথমার্ধের আগে ম্যাকাওর জালে মোট ৬ বার বল পাঠায় বাংলাদেশ। ১৯ মিনিটে রুমান সরকার, ২৩ মিনিটে সরোয়ার হোসাইন এবং ৩৫ মিনিটে জোবায়ের হোসেন গোল করেন।

বিরতির পর ম্যাকাও শিবিরে আবারো আঘাত হানেন আশরাফুল ৪০ ও ৫৮ মিনিটে পরপর দুই গোল করেন তিনি।৬১ মিনিটে সরোয়ার ও ৬২ মিনিটে রুমান সরকারের গোলে স্কোরটা দাড়ায় ১০-০।এরপর ৬৩ মিনিটে সরোয়ার ৬৯ মিনিটে কৌশিক এবং অতিরিক্ত সময়ে খুর্শেদুর রহমান আরো একটি গোল করেন।এ দিন আশরাফুল ৬ গোল, সরোয়ার ৩,রুমান ২ এবং কৌশিক ও খুর্শেদুর রহমান ১টি করে গোল করেন।

এ জয়ে এশিয়া কাপ হকির লক্ষ্যপানে আরো একধাপ এগিয়ে গেলো বাংলাদেশ।এএইচএফ কাপে শিরোপা জিতলেই মিলবে এশিয়া কাপ হকির টিকিট। একই সঙ্গে মিলবে এই টুর্নামেন্টের তিন আসরে টানা শিরোপা জয়ের রেকর্ডও। হ্যাটট্রিক শিরোপা মিশনের প্রত্যাশা নিয়েই গেছে জিমি বাহিনী। সে লক্ষ্যের প্রথম দু’ধাপ পেরিয়েও গেছেন তারা।

প্রথম ম্যাচে স্বাগতিক হংকং এবং দ্বিতীয় ম্যাচে তাইপেকে সমান ৪-২ গোলের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। আশার কথা হল, গোলের দেখা পাচ্ছেন প্রত্যাশিত স্কোররা। সব মিলিয়ে ফর্মে রয়েছেন লাল সবুজের খেলোয়াড়রা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা