,

মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধাকে মারপিটের ঘটনায় আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

164447_11এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস : বাগেরহাটের মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধা আলী আশরাফ হাওলাদারকে মারপিটের ঘটনায় নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বাচ্চুসহ ২জনকে আসামি করে মঙ্গলবার রাতে থানায় একটি মামলা দায়ের হয়েছে।

মামলায় বলা হয়েছে, ঘটনার দিন সোমবার রাতে নিশানবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ সম্পাদক আব্দুর রহিম বাচ্চু চৌকিদার দিয়ে মুক্তিযোদ্ধা আলী আশরাফ হাওলাদারকে তুচ্ছ ঘটনার জের দরে কুদঘাটা বাজারে আওয়ামীলীগ কার্যালয়ে ডেকে নিয়ে লাঠি দিয়ে বেধরক মারপিট করে গুরুতর আহত করে । আহত আলী আশরাফকে ওই রাতেই হাসপাতালে ভর্তিকরা হয়।

এ ঘটনায় চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বাচ্চুর বিচারের দাবিতে মঙ্গলবার বিক্ষুদ্ধ এলাকাবাসি বাগেরহাট-শরণখোলা আঞ্চলিক মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও মানববন্ধন পালন করে।এ ঘটনায় মুক্তিযোদ্ধা আলী আশরাফ হাওলাদারের ছেলে মো.রাসেল হাওলাদার বাদী হয়ে নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বাচ্চু (৫০),জামাল (৪৫)সহ অঞ্জাতনামা ১০/১৫ জনকে আসমি করে থানায় মামলা দায়ের করে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা