শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অর্জুনের সঙ্গে সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন মালাইকা

malaikaবিনোদন ডেস্ক : মালাইকা ও আরবাজ খানের ১৮ বছরের বিবাহিত সম্পর্ক ভেঙে যেতে বসেছে। এর মধ্যেই সংবাদের শিরোনামে অর্জুন-মালাইকার সম্পর্ক। সত্যিটা ঠিক কী?

বিগত এক বছর ধরেই আরবাজ খান ও মালাইকার বিয়ে ভেঙে যাওয়া নিয়ে গুঞ্জন চলছে। শেষমেশ এই বছর লিগাল সেপারেশনটা সেরেই ফেললেন দু’জনে। অথচ একটা সময় মালাইকা ও আরবাজের সম্পর্ককে আদর্শ বলে গণ্য করা হতো বলিউডে। শুধু তাই নয়, এত বছর ধরে মালাইকার আইটেম গার্ল ইমেজ থাকা সত্ত্বেও, তাঁর সম্পর্কে কোনো গসিপ কখনো বাজারে ছড়ায়নি। আরবাজ ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যরাও এই নিয়ে একেবারেই অস্বচ্ছন্দ ছিলেন না। মিলেনিয়াম সুপারউওম্যান, ডিভা, একজন দায়িত্ববান মা ও একনিষ্ঠ স্ত্রী— এই ইমেজ বরাবরই ধরে রেখেছেন মালাইকা।

কিন্তু গত এক বছরে সেই ইমেজে চিড় ধরেছে। মালাইকা-আরবাজ সম্পর্কের ভাঙন ও মালাইকার সঙ্গে অর্জুন কাপুরের সম্পর্ক নিয়ে সরগরম হয়েছে গসিপ ম্যাগাজিনগুলি। এতদিন মালাইকা এই নিয়ে কখনো কোনো মন্তব্য করেননি। তাছাড়া মালাইকা এতটাই ব্যক্তিত্বসম্পন্ন যে তাঁকে সরাসরি এই প্রশ্নগুলি করাটাও একটু মুশকিল আর তাঁর মতো ব্যক্তিত্বের মানুষ গসিপ নিয়ে যে একটুও মাথা ঘামান না, সেটা বলাই বাহুল্য। তবে সম্প্রতি তাঁকে নিয়ে গসিপটা একটু বেশিই হয়েছে। মালাইকার বাড়িতে বেশি রাতে যেতে দেখা গেছে অর্জুন কাপুরকে, সেই নিয়ে আলোড়িত হয়েছে সংবাদমাধ্যম। তবু মালাইকা চুপ করেছিলেন, কিছুই বলেননি।

কিন্তু সত্যটা আসলে কী? অর্জুন কাপুরের সঙ্গে সত্যিই কি কোনো সম্পর্ক তৈরি হয়েছে মালাইকার? আর সেই কারণেই কি বিয়ে ভাঙল? একবার গুঞ্জন উঠেছিল যে এখন সেপারেশনে থাকলেও খুব তাড়াতাড়িই আরবাজের কাছে আবার ফিরতে পারেন মালাইকা। কিন্তু অর্জুনের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে নাকি সেই সম্ভাবনা এখন দূরঅস্ত। শেষ পর্যন্ত এই সব জল্পনার অবসান ঘটালেন মালাইকা। মুম্বাইয়ের একটি সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, শেষমেশ তাঁর ও অর্জুন কাপুরের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন তিনি। তাঁকে নিয়ে ঘনিয়ে ওঠা গসিপ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘অর্জুন আমার খুব ভাল বন্ধু। কিন্তু সবাই এই সম্পর্কটাকে অন্য চোখে দেখছেন, যেটা সত্যি নয়।’ খুব সংক্ষিপ্ত উত্তর। চাঁচাছোলা, যাকে বলে। কিন্তু এই উত্তরে কি সন্তুষ্ট হবেন গসিপবাজরা? কে জানে! সূত্র: এবেলা

এ জাতীয় আরও খবর

মিঠামইনে বিএনপি নেতা হত্যা, তিন ভাড়াটে খুনি গ্রেপ্তার

আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল

নারী-শিশু নির্যাতন: এক মাসে হাইকোর্টের ১০ রায়

ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮

নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চট্টগ্রাম বোর্ডের ৫ জেলায় এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

অভিনয়েই কেটে গেল ডলি জহুরের পাঁচ দশক

জামায়াত-বিএনপি ছাড়তে ‘আল্টিমেটাম’, নতুন রাজনৈতিক জোট চায় হেফাজত আমির

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম