,

দু’বছরের জেল হতে পারে নেইমারের

স্পোর্টস ডেস্ক :লিওনেল মেসির মতোই দশা হতে চলেছে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের। ৪০ শতাংশ ট্রান্সফার ফি না দেওয়ার জন্য জেল হতে চলেছে নেইমারের। পাশাপাশি বার্সলোনার সাবেক প্রেসিডেন্ট স্যান্ড্রো রাসেলেরও পাঁচ বছরের জেল হতে চলেছে। একইসঙ্গে ৮.৫ মিলিয়ন ইউরো জরিমানা হতে চলেছে বার্সার সাবেক প্রেসিডেন্টের।

13-11

কিন্তু কেন? ব্রাজিলিয়ান ক্লাব স্যান্টোস থেকে স্পেনের জায়ান্ট ক্লাব বার্সেলোনায় আসার পরেই ঘটনার সূত্রপাত। ওই সময় ৪০ শতাংশ ট্রান্সফার ফি স্যান্টোসকে দেয়নি বার্সা। সেই জন্য কোর্টের দ্বারস্থ হয় স্যান্টোস। এই ঘটনার তদন্ত করে ব্রাজিলিয়ান ইনভেস্টমেন্ট গ্রুপ ডিআইএস। তদন্তে দোষী প্রমাণিত হয়েছেন নেইমার, বার্সলোনার সাবেক প্রেসিডেন্ট স্যান্ড্রো রাসেল ও নেইমারের এজেন্ট বাবা।

তাদের প্রত্যেকেরই জেল ও জরিমানা হতে চলেছে। কিছুদিন আগেই কর ফাঁকি দেওয়ার অপরাধে আর্জেন্টাইন তারকা মেসি এবং তার বাবাকে ২১ মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল স্পেনের একটি আদালত। এবার নেইমারও হলেন একই পথের পথিক।

এ জাতীয় আরও খবর

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি