বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেনমিনিট স্কুলে ভর্তি হলেন পলক

নিজস্ব প্রতিবেদক : ‘আমি নতুন করে টেনমিনিট স্কুলে ভর্তি হয়েছি, এই স্কুলের একজন রেগুলার স্টুডেন্ট’। মঙ্গলবারে ফেসবুকে এ ঘোষণা দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে ইতোমধ্যেই আলোচনায় আসা বাংলাদেশের ই-লার্নিং ওয়েবসাইট টেনমিনিট স্কুলের সঙ্গে কাজ করতে যাচ্ছে সরকারের আইসিটি ডিভিশন।

image-7587

ফেসবুকে প্রতিমন্ত্রী বলেন, ‘ওয়েবসাইট, ইউটিউব, ফেসবুকের মাধ্যমে একদল প্রাণবন্ত তরুণ মিলে যে টেনমিনিট স্কুল শিক্ষা পদ্ধতি উদ্ভাবন করেছেন, এটা চমৎকার আইডিয়া। আমরা যে কোনো জায়গায় বেড়াতে গেলে ফেসবুকে লাইভ দিই। বিয়ে, জন্মদিন সব কিছুইতেই এখন লাইভ হচ্ছে। কিন্তু এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে আমরা কীভাবে শিক্ষাব্যবস্থাকে উন্নত, শিক্ষার গুণগত মান আরো বৃদ্ধি, পাশাপাশি গ্রাম ও শহরে তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে আমাদের ভবিষৎ প্রজন্মকে প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করে একটা মধ্যম আয়ের বাংলাদেশ গড়ে তুলতে পারি, এ লক্ষ্যকে বাস্তবায়নের জন্যই টেনমিনিট স্কুলের সঙ্গে কাজ করতে যাচ্ছে আইসিটি ডিভিশন’।

প্রতিমন্ত্রী আরো বলেন, ‘সারা বাংলাদেশে প্রাইমারি, হাইস্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় সব মিলে এক লাখ ৭০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এখানে চার কোটি স্টুডেন্ট পড়াশুনা করছে। আমরা রবির সহায়তায় টেনমিনিট স্কুলের সঙ্গে যুক্ত হয়ে আইসিটি ডিভিশন এমন একটা নেটওয়ার্ক প্লাটফর্ম তৈরি করছি, যেখানে বিনামূল্যে শিক্ষার্থীদের আমাদের ইন্টারনেটের সাথে সংযুক্ত করে ক্লাস ওয়ান থেকে শুরু করে টুয়েলভ পর্যন্ত যে কোনো সময়ে এই ক্লাসগুলো করতে পারবে’।

পলক বলেন, ‘শিক্ষার্থীরা ইংরেজি, অংক, ফিজিক্স, ক্যামেস্টি, প্রোগ্রামিং, কোডিং, সফটস্কিল যে যা কিছু শিখতে চায়, জানতে চায় তাদের এসব জানার ও শেখার জন্য দরজা উন্মুক্ত করে দেয়া হচ্ছে। স্কুলে, বাড়িতে, গাড়িতে যে যেখানে ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকবেন সেখানে থেকেই তারা রবির টেনমিনিট স্কুলের শিক্ষা নিতে পারেবে। এর জন্য ২৪ ঘণ্টাই খোলা থাকবে’।

টেনমিনিট স্কুলে ভর্তি হওয়ার জন্য সবাইকে আহ্বান করে পলক বলেন, ‘এই স্কুলের ছাত্রছাত্রী যারাই হতে চান বা আপনারা যাই শিখতে চান, স্কুলের কোনো নির্দিষ্ট নিয়ম নেই। কোনো সময় নেই। আপনাদের ৯টা থেকে ৪টা পর্যন্ত স্কুল করতে হবে না। এমনকি কেউ যদি স্কুলে থাকাবস্থায় আমাদের লাইভগুলোর সাথে সংযুক্ত হতে চান, তাহলে শুধু ইন্টারনেটে ব্রাউজ করুন টেনমিনিট স্কুলডটকমে (www.10minuteschool.com)।

পলক আরো বলেন, ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাবের পাশাপাশি দেশব্যাপী সব মাল্টিমিডিয়া ক্লাসরুমে যে কোনো সময়ে যুক্ত হতে পারবে টেনমিনিট স্কুলের সঙ্গে। পড়ালেখার পাশাপাশি যে কোনো প্রয়োজনীয় জিনিস শেখার সুযোগ থাকবে এই স্কুলে। দেশের এই উদ্যোগ শিক্ষাব্যবস্থার ডিজিটালকরণে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ভবিষ্যতে আইসিটি ডিভিশন ও টেনমিনিট স্কুল মিলে সারা দেশের গ্রাম ও শহরে সবার জন্য আরো নতুন নতুন প্রযুক্তি নিয়ে আসার কথা ঘোষণা দেন তিনি। এই উদ্যোগকে দেশের সবার কাছে পৌঁছে দেয়ার জন্য সবাইকে আহ্বান জানান প্রতিমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত