,

পাক-ভারত সীমান্তে গোলাগুলি, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক :জম্মু কাশ্মীরে পাকিস্তান-ভারত সীমান্ত, লাইন অফ কন্ট্রোলে নতুন করে পরিস্থিতির অবনতি ঘটেছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র এক জওয়ানের অঙ্গচ্ছেদ এবং আরো দু’জন সেনাকে হত্যার ঘটনায় পাকিস্তানকে কড়া জবাব দিচ্ছে ভারতীয় সেনারা। এতে ১০ পাকিস্তানি নিহত হয়েছে বলে জানা যায়।

image-7566

সেনা সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে বলা হয়, ২০০৩ সালের পর এই প্রথম এত কড়া জবাব দিচ্ছে ভারত। পাক সেনা ঘাঁটি লক্ষ্য করে ছোঁড়া হচ্ছে মর্টার। এছাড়া নীলম ভ্যালি, পুঞ্চ, রাজৌরি, কেল, মাচিল এবং কেরানের মতো নিয়ন্ত্রণ রেখার বিভিন্ন সেক্টরে এখন জোর গোলাগুলি চালাচ্ছে তারা। সেখানেই বুধবার একটি প্যাসেঞ্জার বাসে ভারতীয় সেনার রকেট হামলায় অন্তত ১০ পাকিস্তানি বাসিন্দা নিহত হয়েছে। আহত হয়েছে ১৮ জন।

উল্লেখ্য, মঙ্গলবার কাশ্মীরের মাচিল সেক্টরে পাক রেঞ্জার্সের বর্ডার অ্যাকশন টিমের গুলিতে শহিদ হন তিন ভারতীয় জওয়ান। একজনের অঙ্গচ্ছেদ করা হয়। গত মাসেও মাচিল সেক্টরে এক ভারতীয় জওয়ানের অঙ্গচ্ছেদ করে পালায় পাক জঙ্গিরা। মনদীপ সিং নামে ওই জওয়ানের মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা