,

মারুফই এখন বিপিএলের সেরা ব্যাটসম্যান!

170536mehedi-marufস্পোর্টস ডেস্ক : প্রায় দশ বছরের ক্রিকেট ক্যারিয়ার মেহেদী মারুফের। কিন্তু এবারের বিপিএলের আগে আপনিও কি ভালো ভাবে চিনতেন তাকে? মারুফ নিজেও এবারের আসরে মারমার-কাটকাট ব্যাটিংয়ে প্রথম দেড় সপ্তাহ কাটিয়ে বলেছিলেন, “গত ১০দিনে আমাকে মানুষ যে রকম চিনেছে, গত ১০ বছরেও তা চেনেনি।” বিস্মৃতির অতল থেকে উঠে এসে সেই মারুফই এখন বিপিলের ঢাকা ও চট্টগ্রামের দুই পর্ব শেষে সর্বোচ্চ রানের মালিক। দেশ-বিদেশের নামী দামী সব ব্যাটসম্যানকে টপকে সেরা ব্যাটসম্যান!

ঢাকা ডায়নামাইটসের ওপেনিং ব্যাটসম্যান। ৭ ম্যাচের প্রতিটি খেলেছেন। কুমার সাঙ্গাকারার মতো কিংবদন্তির সাথে ওপেন করেন। প্রায়ই সাঙ্গাকারার বিশাল অবয়বকেও ছাড়িয়ে যান মারুফ। ২৮ বছরের ব্যাটসম্যান হয়ে ওঠেন দর্শক-সমর্থকদের বিনোদনের উৎস। আর দল? ঢাকাও তার ব্যাটিংয়ে জিতে যাচ্ছে। ৭ ম্যাচে ৪ জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে।

মারুফ আসরটাই শুরু করেছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতে। আসরে নিজেদের প্রথম ম্যাচে বিধ্বংসী ব্যাটিংয়ে ৪৫ বলে ৫টি করে চার-ছক্কায় ৭৫ রানে অপরাজিত ছিলেন। বরিশাল বুলসকে সহজেই হারিয়ে দিয়েছিল ঢাকা। আর এখন পর্যন্ত ৭ ম্যাচে ৪০.৬৬ গড়ে ২৪৪ রান করেছেন। স্ট্রাইক রেট ১৫১.৫৫। করেছেন ২টি ফিফটি। মেরেছেন ২৪টি চার। ১৩টি ছক্কা।

ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান আসর শুরুর আগে বলেছিলেন, “আপনার হাতে মার আছে, আপনি মারেন। না মারলে আপনি রানও পাবেন না। আর রান না পেলে আমি আপনাকে নিয়মিত খেলাবও না। আপনি মারলেই রান হবে আর রান হলেই আপনাকে খেলাব। আপনাকে মারতে হবে, না মারলে আপনাকে কেউ চিনবেও না।” মারুফকে নিয়ে অপ্রত্যাশিত খুশি ঢাকার। তার পরিচিতিও দেখতে দেখতে ছড়িয়ে পড়েছে।

ঢাকার প্রথম পর্ব শেষে বিপিএল চট্টগ্রামে যাওয়ার সময় সর্বোচ্চ রানের তালিকার প্রথম নামটি ছিল শাহরিয়ার নাফীস। দ্বিতীয়টি বরিশাল বুলসের। কিন্তু বুলসরা চাটগাঁয় খেলা ৩ ম্যাচই হেরেছে। এখন ৭ ম্যাচে ৫৯.০০ গড়ে ২৩৬ রান নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে বরিশাল অধিনায়ক মুশফিক। আর তার দলেরই নাফীস সমান ম্যাচে ২৭.৫০ গড়ে ২২৫ রান নিয়ে তৃতীয় স্থানে।

চিটাগং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবাল খুব পিছিয়ে নেই। তবে যেভাবে আসর শুরু করেছিলেন সেই হিসেবে একটু পেছনে বটে। প্রথম তিনজনের চেয়ে ১ ম্যাচ বেশি খেলেছেন। ৮ ম্যাচে ২৭.৮৭ গড়ে তামিমের রান ২২৩। একজন উঠে আসছেন। টেস্ট স্পেশালিস্টের ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে যাকে। সীমিত ওভারের ক্রিকেটে তাকে ব্রাত্য করে রাখার ক্ষোভ আছে মুমিনুল হকের। নিজেকে প্রমাণের দায়ে বিপিএলের পঞ্চম সর্বোচ্চ রান এখন এই ব্যাটসম্যানের। ৭ ম্যাচে ৩৬.০০ গড়ে ২১৬ রান তার। ফিফটি তিনটি। মুমিনুল আলো ছড়াচ্ছেন বটে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা