,

গর্ভ ভাড়া ব্যবসা নিয়ে কয়েকটি তথ্য!

1479892539অনলাইন ডেস্ক : অর্থের লোভে যথেচ্ছভাবে গর্ভ ভাড়া দেয়ার ব্যবসা করা হয়ে থাকে। বিশেষ করে ভারতে গর্ভ ভাড়া রমরমা ব্যাবসা চলে। এই পেশা থেকে  বছরে গর্ভ ভাড়া দেওয়ার ব্যবসা প্রায় ১০০ কোটি ডলারে দাঁড়িয়েছে। এই হার প্রতিবছরেই তা বাড়ছে। সন্তানহীন বিদেশি দম্পতিদের কাছে কম খরচে সারোগেট মা পাওয়ার চাহিদা সবথেকে বেশি।

তবে এই ব্যাবসা বন্ধে ভারত সরকার নতুন পথে হাঁটতে শুরু করেছে। সরকার বলছে, এটা শুধু অনৈতিকই নয়, এটা অবৈধও। এরসঙ্গে সারোগেট মা ও সন্তানের সুরক্ষার প্রশ্নও জড়িত।
ডয়চে ভেলের প্রকাশিত প্রতিবেদনে সরকারের আরো কয়েকটি সিদ্ধান্তের কথা বলা আছে-

আন্তরিক চেষ্টা সত্ত্বেও সন্তানের জন্মদানে অক্ষম ভারতীয় দম্পতির ক্ষেত্রে সারোগেসি বৈধ। তবে তাদের সন্তান উত্পাদনে অক্ষমতার মেডিকেল সার্টিফিকেট দাখিল করতে হবে। প্রস্তাবিত আইনে সমকামী দম্পতি, লিভ-ইন পার্টনারশিপ, সিঙ্গল পুরুষ বা সিঙ্গল মহিলাদের জন্য সারোগেসি অবৈধ বলে গণ্য হবে।

বাণিজ্যিকভিত্তিতে গর্ভ ব্যবহার নিষিদ্ধ করা হবে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় মনে করে, ভারতে গর্ভ ভাড়া দেয়া বা নেয়ার সংখ্যা যেভাবে বেড়ে চলেছে তাতে ভারত সারোগেসির একটা বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়ে উঠেছে। এটা হতে দেওয়া যায় না। কারণ এর ফলে মা ও শিশুর স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ে।

বিদেশি দম্পতি কোনো ভারতীয় মহিলাকে সারোগেট মা হিসেবে বা তার গর্ভ ব্যবহার করতে পারবে না। বিদেশিদের মধ্যে অনাবাসিক ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূত বিদেশি পাশপোর্টধারীকেও ধরা হয়েছে।

বৈধ সারোগেসির জন্য দম্পতির বিবাহ পাঁচ বছরের বেশি হতে হবে। এছাড়া স্ত্রীর বয়স ২৩ থেকে ৫০-এর মধ্যে ও স্বামীর বয়স ২৬ থেকে ৫৫ বছরের মধ্যে হতে হবে।

সারোগেসির দিকে নজর রাখতে সরকার কেন্দ্রীয়স্তরে জাতীয় সারোগেসি বোর্ড এবং রাজ্যস্তরে রাজ্য সারোগেসি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে। যেসব হাসপাতাল বা ক্লিনিকে সারোগেসির সুবিধা আছে বা সারোগেসি করা হয়, সেইসব হাসপাতাল এবং ক্লিনিকের দিকে নজর রাখবে এইসব বোর্ড।

গর্ভ ব্যবহার করার জন্য সেই নারীকে চিকিৎসার খরচপাতি ছাড়া অন্য কোনো টাকা-পয়সা দেওয়া যাবে না।

কোনো দম্পতির যদি একটি সন্তান থাকে, তাহলে দ্বিতীয় সন্তানের জন্য অন্য নারীর গর্ভ ব্যবহার করা যাবে না।

কোনো মহিলা যদি একবার সারোগেট মা হোয়ে থাকেন, তাহলে দ্বিতীয়বার তিনি তা হতে পারবেন না।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে