,

‘যৌন হয়রানির শিকার হচ্ছে না নারী কনস্টেবলরা’

1479892915নিউজ ডেস্ক : নারী কনস্টেবলরা কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার হচ্ছে না বলে জানিয়েছে পুলিশ হেড কোয়ার্টার। বুধবার এক প্রতিবাদ লিপিতে পুলিশ হেডকোয়ার্টার্সের জনসংযোগ কর্মকর্তা এ. কে. এম. কামরুল আহছান এ কথা জানান। প্রতিবাদ লিপিতে আরো বলা হয়, কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভের (সিএইচআরআই) জরিপকে উদ্ধৃত করে ‘কর্মক্ষেত্রে ১০ শতাংশ নারী কনস্টবল যৌন হয়রানির শিকার’ শিরোনামে প্রকাশিত রিপোর্টের প্রতি পুলিশ হেডকোয়ার্টার্সের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্স এ জরিপ প্রতিবেদনে বাস্তবতার প্রতিফলন না হওয়ায় এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে।

সেখানে বলা হয়, বাংলাদেশ পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষাকারী একটি সুশৃঙ্খল বাহিনী। পুলিশে নারীর পদযাত্রা সূচিত হয় ১৯৭৪ সালে। বর্তমানে নারী পুলিশের সংখ্যা ১১ হাজার ৩৮ জন। প্রতিনিয়ত পুলিশে নারীর অংশগ্রহণ বাড়ছে। জেন্ডার সংবেদনশীল প্রতিষ্ঠান হিসেবে পুলিশে নারীবান্ধব কর্ম পরিবেশ রয়েছে এবং প্রতিনিয়ত এর উন্নয়ন ঘটছে। নারী পুলিশ সদস্যরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ দেশে বিদেশে আইন-শৃঙ্খলা রক্ষায় সাফল্যের স্বাক্ষর রাখছেন।

জরিপে কর্মক্ষেত্রে নারী পুলিশ যৌন হয়রানির শিকার বলে যে ফলাফল প্রকাশ হয়েছে, তা অসত্য এবং ভিত্তিহীন। বাংলাদেশ পুলিশে কোন নারী পুলিশ সদস্য কর্মস্থলে যৌন হয়রানির শিকার হয়েছেন এমন কোন নজির নেই। এ ধরনের সুনির্দিষ্ট কোন অভিযোগও পাওয়া যায়নি।

নারী পুলিশ সদস্যদের প্রতি কোন নিপীড়ন বা বৈষম্যমূলক আচরণের ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’ বলে জানানো হয় প্রতিবাদ লিপিতে। সেখানে বলা হয়, নারী পুলিশ সদস্যরা কর্মক্ষেত্রে তাদের যে কোন অসুবিধার কথা সার্বক্ষণিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করতে পারেন এবং এ ধরনের ক্ষেত্রে তাৎক্ষণিক সহযোগিতা করা হয়ে থাকে। এ ছাড়া, বাংলাদেশ পুলিশের নারী সদস্যদের সংগঠন বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন) নারী পুলিশ সদস্যদের অধিকার সুরক্ষায় অত্যন্ত সজাগ ও সোচ্চার।

পুলিশ হেড কোয়ার্টার দাবি করে, গবেষণায় পুলিশ বাহিনীতে কর্মরত ১১ হাজারের অধিক নারী পুলিশের মধ্যে মাত্র ২২৭ জনের সাক্ষাৎকারের কথা বলা হলেও তা সঠিক নয়।

পুলিশ বিভাগের নারী কর্মকর্তারা এই তথ্য পেয়ে বিস্ময় প্রকাশ করেছে জানিয়ে পুলিশ হেড কোয়ার্টারের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ পুলিশের নারী সদস্যদের নিয়ে এ ধরনের মনগড়া ও বিভ্রান্তিকর গবেষণা প্রতিবেদন প্রকাশ করা অনভিপ্রেত ও দুঃখজনক।
এই প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানায় পুলিশ হেড কোয়ার্টার।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে