,

টাম্পাকো অগ্নিকাণ্ড: চেয়ারম্যানসহ ৬ জনের জামিন নামঞ্জুর

1479880188

নিউজ ডেস্ক : অগ্নিকাণ্ডে শ্রমিক হতাহতের ঘটনায় দায়েরকৃত দুইটি মামলায় টঙ্গীর টাম্পাকো ফয়েলস কারখানার চেয়ারম্যান  সাবেক এমপি সৈয়দ মকবুল হোসেনসহ ছয় কর্মকর্তার জামিন আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে এক সপ্তাহের মধ্যে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতে তাদেরকে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে।

বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জাফর আহমদের ডিভিশন বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেয়।

তবে হাইকোর্ট মকবুল হোসেনের স্ত্রী সাজেদা পারভীন হোসেন ও মেয়ে আবিদা হোসেনকে আট সপ্তাহের জামিন দিয়েছে। জামিনের মেয়াদ শেষে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

মকবুল হোসেনসহ যাদের জামিন নামঞ্জুর করা হয়েছে- মকবুল হোসেনের ছেলে টাম্পাকোর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ তানভীর আহমেদ, মহা-ব্যবস্থাপক শফিকুর রহমান, ব্যবস্থাপক (প্রশাসন) মনির হোসেন, ডিএমডি সাফি-উস-সামি আলমগীর ও ব্যবস্থাপক (প্রশাসন ও আইন) আবু হানিফ।

জামিন আবেদনের পক্ষে অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার ও অ্যাডভোকেট এম আতাউল গনি শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সহকারি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ।

গত ১০ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্পনগরী এলাকার টাম্পাকো ফয়েলস কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় অর্ধশত শ্রমিক মারা যান। আহত হন অনেকে। দুর্ঘটনার পর ১২ সেপ্টেম্বর টঙ্গী থানায় হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে দুইটি মামলা দায়ের করা হয়। এই দুইটি মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যানসহ আট জন সোমবার হাইকোর্টে আত্মসমর্পণ করে জামিন চান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে