,

বিপিএল : ঢাকা দ্বিতীয় পর্বের পূর্ণাঙ্গ সূচি

bpl1433001739স্পোর্টস ডেস্ক : বিপিএলের চট্টগ্রাম পর্ব সম্পূর্ণ হয়েছে। আবারো ঢাকায় ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। দু’দিন বিরতির পর শুক্রবার রংপুর-রাজশাহী ম্যাচ দিয়ে ঢাকা দ্বিতীয় পর্বের খেলা মাঠে গড়াবে। ২৫ নভেম্বরের সন্ধ্যার ম্যাচে বরিশালের মুখোমুখি হবে খুলনা।ফাইনাল হবে ৯ ডিসেম্বর।

এবার টুর্নামেন্টের বাকি সব ম্যাচই হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এর আগে ঢাকা পর্ব-১ এ ১৩টি ম্যাচ হয়েছিল।

চট্টগ্রামে ছয় দিনে মোট ১১টি ম্যাচ অনুষ্ঠিত হয়। যেখানে চার ম্যাচের মধ্যে তিনটিতেই জয় তুলে নেয় তামিম ইকবালের চিটাগং ভাইকিংস। ঘরের মাঠে প্রথম দিনে (১৭ নভেম্বর) সাকিবের ঢাকা ডায়নামাইটসের কাছে হেরে গেলেও দুর্দান্তভাবেই ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা।

মঙ্গলবার (২২ নভেম্বর) চিটাগং-বরিশাল ম্যাচ দিয়ে চট্টগ্রাম পর্ব শেষ হয়। ৭৮ রানের দাপুটে জয় পান তামিমরা। অন্যদিকে, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যেন খেই হারিয়ে ফেলে মুশফিকুর রহিমের বরিশাল বুলস। তিন ম্যাচেই জয়হীন থেকে ঢাকায় ফিরছে তারা।

সাত দলের পয়েন্ট টেবিলে ছয় ম্যাচে পাঁচ জয় ও এক হারে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রংপুর রাইডার্স। রান রেটে পিছিয়ে থাকায় সমান পয়েন্টে দুইয়ে এক ম্যাচ কম খেলা মাহমুদউল্লাহর খুলনা। সাত ম্যাচে ৮ পয়েন্টে তিনে ঢাকা। সমান পয়েন্টে চতুর্থ স্থানে চিটাগং (আট ম্যাচ)।

সাত ম্যাচে পাঁচে থাকা বরিশালের সংগ্রহ ৬। সমান ম্যাচে মাত্র এক জয়ে তলানিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চার পয়েন্ট নিয়ে ছয়ে অবস্থান করছে স্যামি-সাব্বিরের রাজশাহী কিংস (ছয় ম্যাচ)।

ঢাকা দ্বিতীয় পর্বের পূর্ণাঙ্গ সময়সূচি তুলে ধরা হলো:
২৫ নভেম্বর – রংপুর বনাম রাজশাহী (দুপুর দেড়টায় শুরু)
২৫ নভেম্বর – বরিশাল বনাম খুলনা (সন্ধ্যা সোয়া ৬টা)
২৬ নভেম্বর – কুমিল্লা বনাম ঢাকা (দুপুর ১টা)
২৬ নভেম্বর – খুলনা বনাম রাজশাহী (সন্ধ্যা পৌনে ৬টা)
২৭ নভেম্বর – বরিশাল বনাম ঢাকা (দুপুর ১টা)
২৭ নভেম্বর – রংপুর বনাম চিটাগং (সন্ধ্যা পৌনে ৬টা)
২৮ নভেম্বর – রংপুর বনাম রাজশাহী (সন্ধ্যা পৌনে ৬টা)
২৯ নভেম্বর – কুমিল্লা বনাম বরিশাল (দুপুর ১টা)
২৯ নভেম্বর – চিটাগং বনাম খুলনা (সন্ধ্যা পৌনে ৬টা)
৩০ নভেম্বর – রংপুর বনাম ঢাকা (দুপুর ১টা)
৩০ নভেম্বর – কুমিল্লা বনাম রাজশাহী (সন্ধ্যা পৌনে ৬টা)
১ ডিসেম্বর – বরিশাল বনাম রাজশাহী (সন্ধ্যা পৌনে ৬টা)
২ ডিসেম্বর – কুমিল্লা বনাম খুলনা (দুপুর দেড়টা)
২ ডিসেম্বর – ঢাকা বনাম চিটাগং (সন্ধ্যা সোয়া ৬টা)
৩ ডিসেম্বর – রংপুর বনাম বরিশাল (দুপুর ১টা)
৩ ডিসেম্বর – চিটাগং বনাম রাজশাহী (সন্ধ্যা পৌনে ৬টা)
৪ ডিসেম্বর – কুমিল্লা বনাম রংপুর (দুপুর ১টা)
৪ ডিসেম্বর – ঢাকা বনাম খুলনা (সন্ধ্যা পৌনে ৬টা)
৫ ডিসেম্বর – বিশ্রাম
৬ ডিসেম্বর – এলিমিনেটর ম্যাচ (দুপুর ১টা)
৬ ডিসেম্বর – কোয়ালিফায়ার-১ (সন্ধ্যা পৌনে ৬টা)
৭ ডিসেম্বর – কোয়ালিফায়ার-২ (সন্ধ্যা পৌনে ৬টা)
৮ ডিসেম্বর – বিশ্রাম
৯ ডিসেম্বর – ফাইনাল (সন্ধ্যা সোয়া ৬টা)

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে