,

রোহিঙ্গা গণহত্যা: মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ বাংলাদেশের

rohinga_refugeesনিউজ ডেস্ক : মিয়ানমারে রোহিঙ্গাদের উপর বর্বর নির্যাতনের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। বুধবার বিকালে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত মিউ মিন্ট থানকে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এ প্রতিবাদ জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব কামরুল আহসান এ প্রতিবাদের কথা জানান।  এসময় মিয়ানমারের রাষ্ট্রদূতের হাতে একটি প্রতিবাদ পত্রও তুলে দেয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেরিয়ে রাষ্ট্রদূত সাংবাদিকদের সঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব কামরুল আহসান সাংবাদিকদের বলেন,  আমরা রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর নির্যাতন, অগ্নিসংযোগের বিষয়ে উদ্বেগের কথা জানিয়েছি। অবিলম্বে এসব বন্ধ করার জন্য বলেছি। জবাবে বার্মার রাষ্ট্রদূত খবরের কাগজে প্রকাশিত এসব সংবাদকে বানোয়াট  বলে দাবি করেছেন। তিনি বলেন, প্রকৃত অর্থে এমন কিছুই হচ্ছে না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা