,

মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন আরও ২৪ বীরাঙ্গনা

masud-rana-1মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীদের হাতে নির্যাতিত আরও ২৪ জন বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন। এ বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গত ১৭ নভেম্বর গেজেট জারি করেছে সরকার।
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৩৭তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বীরাঙ্গনারা এ স্বীকৃতি পেলেন। এ নিয়ে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা হল ১৭০ জন।
মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনাদের মধ্যে রয়েছেন- রংপুর সদরের রাধাবল্লভ গ্রামের আনোয়ারা বেগম, রংপুর সদরের তাজহাট ক্যান্টনমেন্ট কলোনির মোছা. আয়শা বেগম ও বরিশালের বাকেরগঞ্জের মোসা. আলেয়া বেগম।
বরিশালের গৌরনদীর নুরজাহান বেগম, সিলেট মৌলভীবাজারের কমিলা বেগম, ফরিদপুরের মধুখালীর ফুলজান বেগম, কুমিল্লার চৌদ্দগ্রামের আফিয়া খাতুন খঞ্জনী, নারায়ণগঞ্জের ফতুল্লার মমতাজ বেগম, হবিগঞ্জ জেলার নবীগঞ্জের মোছা. আলেয়া বেগম, ঢাকার মুগদাপাড়ার মোছা. হনুফা বেগম।
পাবনা আটঘরিয়ার শ্রীমতি সোনা বালা, মায়ারানী ও মোছা. জামেলা খাতুন।
কুড়িগ্রাম সদরের খলিলগঞ্জের মোছা. দেলো বেওয়া, মোছা. রহিমা খাতুন, মোছা. মজিদা বেগম, মোছা. ছালেহা বেওয়া, বছিরন বেগম, শ্রীমতি তরু বালা, মোছা. খুকী বেগম ও মোছা. গেন্দী বেওয়া।
কুড়িগ্রাম সদরের মোগলবাসার মোছা. ফাতেমা বেগম, কুড়িগ্রাম সদরের মোছা. খোতেজা বেগম ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গার মোসা. মোমেনা বেগম।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা