,

রাষ্ট্রদূতের চুরি হওয়া ব্যাগ উদ্ধার, গ্রেপ্তার ২

image-8663নিউজ ডেস্ক : নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের ব্যাগ চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে চুরি হওয়া জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। আজ বুধবার ঢাকা মহানগর পুলিশের পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। বিকেল চারটায় এ নিয়ে মিডিয়া সেন্টারে ব্রিফিং করবে ডিএমপি।

গত সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ‘ফ্রিডম’ নামের একটি আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান থেকে রাষ্ট্রদূত লিওনি মার্গারেথা ক্যুলেনায়ের ব্যাগ চুরি হয়ে যায়। তিনি ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। ব্যাগে রাষ্ট্রদূতের আইপ্যাড, মোবাইল ফোন, ব্যাংকের কার্ড, বাসার চাবি ও প্রয়োজনীয় ব্যক্তিগত জরুরি কাগজপত্র ছিল।

কাউন্টার ফটো নামের একটি আলোকচিত্র সংগঠন তার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশি-বিদেশি ১০ জন তরুণ আলোকচিত্রীর তোলা ছবি নিয়ে এ প্রদর্শনীর আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের বক্তব্য শেষে রাষ্ট্রদূত যখন মঙ্গলবাতি জ্বালাচ্ছিলেন, সে সময়ই চুরির এ ঘটনা ঘটে বলে ধারণা করা হয়। কারণ, বাতি জ্বালিয়ে তিনি নিজ চেয়ারে ফিরে গিয়ে ব্যাগটি খুঁজে পাননি। এ ঘটনায় রাষ্ট্রদূত মর্মাহত হন। তবে তিনি এ নিয়ে কোনো কথা বলেননি।

এ ঘটনায় পরে শাহবাগ থানায় একটি মামলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট