,

রাষ্ট্রপতির সময় চেয়ে চি‌ঠি দেবে বিএনপি : মির্জা ফখরুল

fakhrul2_1নিউজ ডেস্ক : রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের জন্য সময় চেয়ে এবার চিঠি দেবে বিএনপি। নির্বাচন কমিশন (ইসি) গঠন এবং এ নিয়ে খালেদা জিয়ার প্রস্তাবনা তুলে ধরতে রাষ্ট্রপতির কাছে সময় চেয়ে সাড়া না পাওয়ায় চিঠি দেবে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান। বুধবার দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলছিলেন তিনি।

ফখরুল বলেন, ‘আমরা সময় চেয়েছিলাম। কিন্তু রাষ্ট্রপতির সামরিক সচিব সময়ের ব্যাপারে বিএনপিকে কিছুই জানায়নি। এ অবস্থায় বিএনপি ফের রাষ্ট্রপতির সাক্ষাতের সময় চে‌য়ে চি‌ঠি দেবে।’

ফখরুল আশা প্রকাশ করে বলেন, ‘দেশের চলমান সংকট নিরসনের জন্য রাষ্ট্রপতি উদ্যোগ গ্রহণ করবেন এবং বিএনপিকে সময় দেবেন।’

তিনি বলেন, বিএনপি সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। রাষ্ট্রপতির ক্ষমতাকে খর্ব করতে প্রস্তাব দেওয়া হয়নি। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন এবং সেনাকে বিচারিক ক্ষমতা দেওয়ার মানে সামরিক আইন নয়। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনও সুযোগ নেই। দেশের বর্তমান পরিপ্রেক্ষিতে স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের কোনও বিকল্প নেই বলে জানান ফখরুল।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, ড. মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী,  সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট