,

দিয়াজ আত্মহত্যা করেছে, ময়না তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান পরিবারের

1bচট্টগ্রাম প্রতিনিধি : ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরী আত্মহত্যা করেছেন। তার ময়না তদন্ত প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। আজ বুধবার সকালে প্রতিবেদনটি চট্টগ্রামের হাটহাজারী থানায় এসে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নূরে আলম মিনা। তবে এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে দিয়াজের পরিবার। তারা নতুন করে ময়না তদন্তের জন্য আজ বুধবার বিকালে আদালতে আবেদন জানাবেন।

জেলা পুলিশ সুপার নূরে আলম মিনা জানিয়েছেন, ময়না তদন্ত প্রতিবেদনটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ থেকে আজ বুধবার সকালে হাটহাজারী থানায় পাঠানো হয়েছে। ওই থানার ওসি বেলাল উদ্দিন ফোন করে এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন।

পুলিশ সুপার জানান,  ময়না তদন্ত প্রতিবেদনে এ ঘটনাটিকে ‘সুইসাইডালি ন্যাচার’ বলে উল্লেখ করা হয়েছে। ফলে এটি সুস্পষ্ট আত্মহত্যা। আর যেহেতু এটি আত্মহত্যা তাই এ ব্যাপারে পুলিশের আর কিছুই করার নেই। নিয়ম অনুযায়ী এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

তাহলে এখন দিয়াজের ভিসেরা পরীক্ষা করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সম্ভবত এখন আর সে সুযোগও নেই। কারণ, ভিসেরা পরীক্ষা করা হয় সাধারণত মৃত ব্যক্তির শরীরে টক্সিক বা বিষজাতীয় কিছু প্রবেশ করার আশঙ্কা থাকলে। কিন্তু, এক্ষেত্রে শ্বাসরোধের কোনও ঘটনা ঘটেনি। তাই পাকস্থলীর কোনও অংশ বা লালা সংরক্ষণ করার সম্ভাবনা কম। বিষয়টি সংশ্লিষ্ট ডাক্তার জানবেন। তবে আইনগতভাবে পুলিশ এ বিষয়ে আর কোনও উদ্যোগ নেবে না।’

এদিকে দিয়াজের আত্মহত্যা লেখা ময়নাতদন্ত প্রতিবেদনটি প্রত্যাখ্যান করেছে তার পরিবার। দিয়াজের ভগ্নিপতি সিঅ্যান্ডএফ ব্যবসায়ী সারওয়ার আলম জানান, ‘দিয়াজ আত্মহত্যা করতে পারে না। আমরা মনে করি এই ময়না তদন্ত প্রতিবেদনটি উদ্দেশ্যমূলক এবং কারও দ্বারা প্রভাবিত। আমরা এটি প্রত্যাখ্যান করছি।’

তিনি আরও জানান, ‘এই প্রতিবেদন পাওয়ার পর তারা হাটহাজারী থানায় হত্যা মামলা দায়ের করতে গেলে পুলিশ তাদের মামলা গ্রহণ করেনি। তাই বাধ্য হয়ে তারা আজ বিকালে চট্টগ্রাম আদালতে গিয়ে হত্যা মামলা করবেন এবং নতুন করে ময়নাতদন্তের আবেদন জানাবেন।’

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও সংগঠনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন দিয়াজ ইরফান চৌধুরী। গত রবিবার (২০ নভেম্বর) রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর প্রবেশ গেটের সামনে অবস্থিত বাসার নিজ কক্ষে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে