,

শাহজালাল-শাহপরাণ জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

1337473নিউজ ডেস্ক : সিলেট সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা হযরত শাহজালাল (র.) ও শাহ পরাণের (র.) মাজার জিয়ারত করেছেন। আজ বুধবার বেলা ১১টায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকে প্রথমে শাহজালাল এবং পরে শাহ পরাণের মাজারে যান সরকারপ্রধান। এ সময় মাজারে সূরা ফাতেহা পাঠ ও দুই রাকাত নফল নামাজ আদায় করেন শেখ হাসিনা। দুই আউলিয়ার মাজারে তিনি কিছু সময় অতিবাহিত করেন এবং দেশের সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করেন। মাজার জিয়ারতের পর জালালাবাদ সেনানিবাসে ১৭ পদাতিক ডিভিশনের অধীনে গঠিত ১১ পদাতিক ব্রিগেডের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা।

ওই অনুষ্ঠানে যোগ দিতেই বেলা ১১টার পর তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেটের ওসমানী বিমানবন্দরে পৌঁছান। এর আগে শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি বিশেষ ফ্লাইট (বিজি-১৬০১) সকাল ১১টায় এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর কড়া নিরাপত্তায় সেখান থেকে তিনি হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) মাজার জিয়ারতে যান। সিলেট সফর শেষে বিকালেই তার ঢাকায় ফেরার কথা রয়েছে বলে প্রেস উইং থেকে জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর সফর ঘিরে সিলেটে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তাকে স্বাগত জানাতে দেয়ালে দেয়ালে টানানো হয়েছে পোস্টার। তোরণ, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে পুরো নগরী।

চলতি বছর সিলেটে প্রধানমন্ত্রীর দ্বিতীয় সফর এটি। এর আগে গত ২১ জানুয়ারি সিলেট সফরে গিয়েছিলেন তিনি। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ জানান, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সিলেট মহানগরীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রী যেসব সড়ক দিয়ে যাবেন, সেসব সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। পাশাপাশি ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি আমরা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট