,

প্রভাবশালী নারীদের তালিকায় সানি

2222বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী সানি লিওন। পর্নো তারকা হিসেবে তার পরিচিতি থাকলেও বলিউড অভিনেত্রী হিসেবেও নিজেকে প্রতিষ্ঠা করেছেন তিনি। এবার প্রভাবশালী নারীদের তালিকায় নাম উঠেছে এই অভিনেত্রীর। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছর বিবিসি চতুর্থবারের মতো ১০০ প্রভাবশালী নারীর তালিকা তৈরী করেছে। এতে জায়গা করে নিয়েছেন সানি লিওন। উচ্চ প্রোফাইল, উদ্যোক্তা, প্রকৌশলী, খেলোয়াড়, নারী ব্যবসায়ী, ফ্যাশন আইকন এবং শিল্পীদের মধ্যে থেকে এই তালিকা তৈরী করেছে বিবিসি।

সানি লিওন ছাড়াও এ তালিকায় আরো ভারতীয় নারী জায়গা পেয়েছেন। এ চার নারী হলেন, গৌরি চিন্দারকার, মল্লিকা শ্রীনিবাসন (চেন্নাই), নেহা সিং (মুম্বাই) এবং সালুমারাডা থিম্মাক্কা (কর্ণাটক)। গৌরি কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী, মল্লিকা ট্র্যাক্টর কোম্পানির কর্ণধার। বাকি দুজনের একজন পরিবেশবিদ অন্যজন সমাজকর্মী।

ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো বি বস-৭ সিজনের মাধ্যমে ভারতীয় শোবিজ অঙ্গনে পা রাখেন সানি লিওন। ২০১২ সালে ‘জিসম-টু’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন সানি। গত সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্ক ফ্যাশন উইকে র‌্যাম্পে হাঁটেন তিনি। বর্তমানে বলিউডের একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে