,

মামলা মুক্ত ঈশানা

145984590735বিনোদন প্রতিবেদক : মডেল ও অভিনয়শিল্পী ঈশানা বেশ আনন্দিত। কারণটা জেনে নেওয়া যাক। তার ভাষ্যটা এমন- ‘মনে হচ্ছে আমার আজ ঈদের আনন্দ। বেশ মানসিক চাপে ছিলাম। মঙ্গলবার সকালে আদালত রায়টি দিলেন। বললেন- আমি মুক্ত। আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সত্যতা প্রমাণ হয়নি।’

তার উচ্ছ্বাসের কারণ, তার বিরুদ্ধে দায়ের হওয়া প্রযোজক অভিনেতা মারুফ খানের প্রযোজকের মানহানি মামলার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন তিনি। ঢাকার মহানগর হাকিম রায়হান-উল-ইসলাম মঙ্গলবার সকাল ১০টায় এ রায় দেন।

উভয় পক্ষের শুনানি শেষে বিচারক নথি পর্যালোচনা করে ঈশানাকে মামলার দায় থেকে অব্যাহতি দেন।

ঈশানা জানান, আদালতের আদেশে উল্লেখ করেছে, একই ঘটনায় দুইটি মামলা করা হয়েছে। মামলায় আসামিকর্তৃক বাদীর মানহানি করার মতো কোনো তথ্য বা উপাদান বিদ্যমান না থাকায় আসামিকে এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

গত ২৫ জুলাই তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় ঈশানাকে অব্যাহতি দেয় বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক। গত ৩ ফেব্রুয়ারি মামলার বাদী মারুফ খান আদালতে ঈশানার বিরুদ্ধে মানহানি মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়, ঈশানা গত ৭ জানুয়ারি উত্তরার নীলাঞ্জনা শ্যুটিং স্পটে মেগা ধারাবাহিক ‘সহযাত্রী’ নাটকের শুটিং করছিলেন। এক পর্যায়ে মেকআপ রুমে সহশিল্পীসহ কয়েকজন তাকে নিয়ে বিভিন্ন অশালীন কথাবার্তা বলেন, যা উপস্থিত একজন সহশিল্পী নিজের মোবাইল ফোনে রেকর্ড করেন। রেকর্ডকৃত আলাপচারিতা শোনার পর ঈশানা উত্তরা (পশ্চিম) থানার পুলিশ নিয়ে শুটিংস্পট গিয়ে হাজির হন। এরপর পুলিশের একজন কর্মকর্তার উপস্থিতিতে প্রাথমিকভাবে বিষয়টির সুরাহা হয়। কিন্তু পরে ঈশানা শ্যুটিংয়ের শিডিউল ফাঁসানো ও বাদীর অনুপস্থিতিতে শুটিং সেটে তাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় এবং ফেসবুকে এ বিষয়ে মানহানিকর স্ট্যাটাস দেওয়ায় বাদী এ মামলাটি দায়ের করেন বাদী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে