,

রুপি আনতে ব্যাংকে বাবা, ক্লিনিকে মরল মেয়ে

photo-1479874435আন্তর্জাতিক ডেস্ক : প্রচণ্ড জ্বরে ভুগতে থাকা মেয়েকে উন্নত চিকিৎসার জন্য ক্লিনিক থেকে হাসপাতালে নেওয়ার কথা বলেছিলেন চিকিৎসক। সে অনুযায়ী প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে ব্যাংকে গিয়েছিলেন বাবা। কিন্তু বিরাট লাইন ঠেলে ব্যাংকে ঢুকতে পারেননি বাবা। ফলে উন্নত চিকিৎসা না পাওয়ায় বেসরকারি ক্লিনিকেই প্রাণ গেছে মেয়ের।

ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের রাজধানী লক্ষ্ণৌর ২০০ কিলোমিটার দূরে বান্দা এলাকার।

হতভাগ্য বাবা ধর্মেন্দ্র একজন দিনমজুর। তিনি এনডিটিভিকে জানান, তিন দিনে তিনবার তিনি ব্যাংকে রুপি উত্তোলন করতে যান। কিন্তু তিনবারই তিনি ব্যর্থ হয়েছেন।

‘ব্যাংক আমার পাস বই গ্রহণ করেনি, আমাকে একটি টোকেন দেয়নি, আমাকে ভেতরে ঢুকতে দেয়নি’, এনডিটিভিকে বলেন ধর্মেন্দ্র।

ওই দিনমজুর বলেন, সমস্যার কথা বলে অগ্রাধিকার ভিত্তিতে রুপি তুলতে চেয়েছিলেন তিনি। কিন্তু ব্যাংক কর্মকর্তারা তাঁকে সেই সুযোগ দেননি।

বান্দার স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা বলেছেন, তাঁরা ঘটনাটি তদন্ত করে দেখছেন। এ ঘটনায় জড়িতদের শাস্তি দেওয়া হবে।

প্রহ্লাদ সিং নামের বান্দার স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা বলেন, ‘ওই বাবা শুক্রবার বলেন, তিনি কোনো অর্থ পাননি। শনিবার তিনি ব্যাংক কর্মকর্তাদের বলেন যে, তার মেয়ে অসুস্থ। কিন্তু এর পরও তাঁকে অর্থ দেওয়া হয়নি।’

ভারতে ৮ নভেম্বর ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল ঘোষণা করে সরকার। এর পর থেকে ওই নোটগুলো বদলে নতুন নোট সংগ্রহ করতে ব্যাংক ও এটিএম বুথগুলোতে দীর্ঘ সময় কাটাতে হচ্ছে লাখ লাখ মানুষকে।

গত দুই সপ্তাহে উত্তরপ্রদেশের গ্রামাঞ্চলে ব্যাংকের সামনে দীর্ঘ লাইন দেখা গেছে। অধিকাংশ ব্যাংকেই খুব দ্রুত টাকা শেষ হয়ে গেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে