,

প্রধানমন্ত্রী সিলেট পৌঁছেছেন

pmনিউজ ডেস্ক : বুধবার সকাল সোয়া ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওয়ানা দিয়ে পৌনে ১১টার দিকে সিলেট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বাংলাদেশ বিমানের বিজি-৭৩৮ ফ্লাইটে তিনি সিলেট পৌঁছান।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান, যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, সাংগঠিক সম্পাদক আহমেদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও খালিদ মাহমুদ চৌধুরী।

সিলেটে পৌঁছেই সকাল ১১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল (রহ.) ও মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী।

কর্মসূচি অনুযায়ী, হযরত শাহপরান (রহ) এর মাজার জিয়ারত শেষে বেলা ১১টা ৫৫ মিনিটে জালালবাদ সেনানিবাসের উদ্দেশ্যে যাত্রা করবেন। দুপুর ১২টা ২০ মিনিটে জালালাবাদ সেনানিবাসে প্রবেশ করে ১৭ পদাতিক ডিভিশনের অধীনস্থ নবগঠিত সদর দপ্তর, ১১ পদাতিক ব্রিগেডসহ ৯টি ইউনিটের পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী। নামাজ ও মধ্যাহ্ন বিরতি শেষে বিকেল সাড়ে ৩টায় সেখান থেকে রওয়ানা হয়ে বিকাল ৪টায় সিলেট ওসমানী বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

শেখ হাসিনার সফর উপলক্ষ্যে সিলেটের স্থানীয় আওয়ামী লীগ নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে জনসভা আয়োজনের প্রস্তুতি নিয়েছিল। তবে গত রোববার জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় নির্বাচনী আচরণবিধির কারণে সমাবেশ স্থগিত করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে