,

যৌনকর্মীর নামে রাস্তার নামকরণ!

31431-boroঅনলাইন ডেস্ক : এক অভূতপূর্ব সিদ্ধান্ত নিয়েছে জার্মানির হামবুর্গ শহর প্রসাশন। এবার শহরটির একটি রাস্তার নামকরণ হতে চলেছে দেশটির এক সাবেক যৌনকর্মীর নামানুসারে। তিনি ডমিনিকা অ্যানিটা নিহফ। যদিও তিনি যৌনকর্মী, তবে পরবর্তী রূপালি পর্দায় নাম লিখিয়ে খ্যাতি অর্জন করেন।

তবে এখানেই থেমে ছিলেন ডমিনিকা। নিজে যৌনকর্মী ছিলেন বলে মিডিয়া থেকে অবসরের পরে যৌনকর্মীদের অধিকার রক্ষা নিয়ে নিয়মিত কাজ করে গেছেন তিনি। জার্মানিতে যৌন পেশাকে আইনি স্বীকৃতি দেওয়ার জন্য লাগাতার আন্দোলনও করেছেন ডমিনিকা।

জার্মানির দেহব্যবসায়ীদের মধ্যে মাদকাসক্ত হয়ে পড়ার প্রবণতা খুবই প্রবল। তাদের মাদকাসক্তি থেকে মুক্তির জন্যও কাজ করেছেন প্রথম জীবনে যৌন পেশায় জড়িয়ে পড়া এই নারী। অভিনয় করেছেন ডেসপেরাডো সিটি (১৯৮১), মেসালিনা–কাইসেরিন উন্ড হুর (১৯৭৭)-র মতো বেশ কিছু আলোচিত ছবিতে।

অতঃপর ২০০৯ সালে ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। জীবদ্দশাতেই তার কাজকে স্বীকৃতি দিয়েছিল জার্মান সরকার। মারা যাওয়ার পর তাকে কবর দেওয়া হয়, ‘গার্ডেন অফ উওম্যান’ সমাধিক্ষেত্রে, যেখানে দেশের বিখ্যাত মহিলারা সমাধিস্থ হন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা