,

অভিনেতা গোলাম হাবিবুর রহমান মধু আর নেই

31439-madhuবিনোদন প্রতিবেদক: টিভি নাটকের নিয়মিত অভিনেতা গোলাম হাবিবুর রহমান মধু আর নেই (ইন্নালিল্লাহি…রাজেউন)। মঙ্গলবার (২২ নভেম্বর) রাত ১২টা ৩৫ মিনিটে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এ অভিনেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আজ বুধবার (২৩ নভেম্বর) তার বড় ছেলে বিদ্যুৎ সংবাদমাধ্যমকে তার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তার বাবা হৃদরোগে আক্রান্ত (কার্ডিয়াক অ্যাটাক) হয়েছিলেন। ‘২০০২ সালে বাবার প্রথম হার্ট অ্যাটাক হয়েছিল। চিকিৎসার পর সুস্থ হয়ে যান তিনি। বেশ ভালোই ছিলেন। গত রাতে বুকে প্রচণ্ড ব্যথা হলে আমাদের আদাবরের বাসার পাশেই হৃদরোগ ইনস্টিটিউটে বাবাকে নিয়ে যাই। ওয়ার্ড থেকে সিসিইউতে (কার্ডিয়াক কেয়ার ইউনিট) নিয়ে যাওয়ার সময় বাবা আমাদের ছেড়ে চলে যান।’

এদিকে তার মৃত্যুর খবর শোনার পর নাট্যঙ্গানে শোক নেমে এসেছে। বেশ কয়েকজন তারকা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাকে সম্মান জানিয়ে স্মৃতিচারণ ও মন্তব্য করেছেন। তাদের মধ্যে আছেন, রওনক হাসান, নওশাবা, শাহনাজ খুশিসহ অনেকে।

গোলাম হাবিবুর রহমান মধু মাত্র ১৮ বছর বয়সে রাজশাহীতে মঞ্চের মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু হয়। ১৯৬২ সালে বেতারে এবং ১৯৬৯ সালে তিনি টেলিভিশনে অভিনয় শুরু করেন। সেই থেকে এখন পর্যন্ত তিনি বেশকিছু জনপ্রিয় নাটক দর্শকদের সামনে এনেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে- ‘স্মাগলার’, ‘পেনশন’, ‘বর্তমান’, ‘সন্তান যখন শত্রু’, ‘চন্দ্রনাথ’ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে