,

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে রিয়াল

31435-boroস্পোর্টস ডেস্ক : স্পোর্টিং লিসবনের মাঠে ২-১ ব্যবধানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে উঠে গেছে রিয়াল মাদ্রিদ। শেষদিকে, করিম বেনজেমার গোলে পূর্ণ পয়েন্ট নিশ্চিত করে জিনেদিন জিদানের শিষ্যরা। এর আগে স্পোর্টিংয়ের বিপক্ষে সান্তিয়াগো বার্নাব্যুতেও একই ব্যবধানের জয় পেয়েছিল গ্যালাকটিকোরা।

লা-লিগায় শক্তিশালী অ্যাটলেটিকো মাদ্রিদকে উড়িয়ে দেওয়ার আত্মবিশ্বাস নিয়েই মঙ্গলবার লিসবনে কাগজে-কালমে তুলনামূলক দুর্বল স্পোর্টিংয়ের বিপক্ষে মাঠে নামে রোনালদো-বেলরা। তবে স্পোর্টিংয়ের রক্ষণের কাছে গিয়ে বার বার ব্যর্থ হতে থাকে রিয়ালের ফরোয়ার্ডরা।

অবশেষে ম্যাচের ২৯ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন ফরাসি ডিফেন্ডার ভারানে। ডান দিক থেকে লুকা মদ্রিচের ফ্রি-কিক রোনালদোর পায়ে এসে পড়লেও শট নিতে পারেননি এই তারকা। ফলে ফাঁকায় বল পেয়ে তা থেকে গোলরক্ষককে পরাস্ত করেন ফরাসি ডিফেন্ডার।

বিরতি থেকে ফিরে গোল শোধে মরিয়া স্পোর্তিং সমতায় তো ফিরতে পারেইনি, উল্টো আরও বড় ধাক্কা খায় ৬৪ মিনিটে, যখন জোয়াও পেরেইরা সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে স্বাগতিরা পরিণত হয় ১০ জনের দলে! আত্মবিশ্বাস অবশ্য হারায়নি স্পোর্তিং। সে কারণেই ভয় না পেয়ে আক্রমণ চালিয়েছে রিয়ালের রক্ষণে। তেমনই এক আক্রমণ ঠেকাতে গিয়ে বক্সের ভেতর ফাবিও কোয়েন্ত্রাওয়ের হাতে বল লাগলে পেনাল্টি পায় স্বাগতিকরা। ঠাণ্ডা মাথায় স্পট কিক থেকে লক্ষ্যভেদ করে স্পোর্তিংকে সমতায় ফেরান আদ্রিয়েন সিলভা। ১-১ সমতায় ফিরে লিসবনের স্টেডিয়ামে তখন উড়ছে খুশির রেণু।

কিন্তু তখনও যে শেষ দৃশ্য দেখাটা বাকি। বদলি হিসেবে নামা বেনজিমার ঝলকটা ছিল পর্দার আড়ালে। ৮৭ মিনিটে পর্দা সরিয়ে রামোসের ক্রস থেকে ফরাসি স্ট্রাইকার ঝলকটা দেখালে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান ইউরোপ চ্যাম্পিয়নরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা