,

আবার ভারতীয় সেনাকে শিরশ্ছেদ করল পাকিস্তান

 

আন্তর্জাতিক ডেস্ক :ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যের নিয়ন্ত্রণরেখা (এলওসি) অতিক্রম করে পাকিস্তানি সেনারা এক ভারতীয় সেনাকে শিরশ্ছেদসহ তিনজনকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।ভারতীয় সেনাবাহিনীর অভিযোগ, পাকিস্তানি কমান্ডোরা কাশ্মীরের মাছিলে এলওসি অতিক্রম করে এই হত্যাকাণ্ড চালিয়েছে। অনুপ্রবেশকারীরা পাকিস্তানের বিশেষ সীমান্তরক্ষী বাহিনী বর্ডার অ্যাকশন টিমের সদস্য।

photo-1479872157

ভারতের দাবি, মাছিল এলাকায় ভারত ও পাকিস্তানের সীমান্ত পোস্টগুলো খুব কাছে। সেখানকার এবড়োখেবড়ো জমি ও ঘন জঙ্গলের সুবিধা নিয়েছে পাকিস্তানি সেনারা।ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, ‘এ ধরনের কাপুরুষতার উচিত জবাব পাবে পাকিস্তান।’তবে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর বিষয়টি ‘বানোয়াট’ ও ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে।এর আগে অক্টোবরে এক সেনাকে শিরশ্ছেদের অভিযোগ করে ভারত। সেবার দাবি তোলা হয়, ভারতীয় সেনা মান্দিপ সিংকে শিরশ্ছেদ করে হত্যা করে পাকিস্তানি সেনারা।
চলতি বছরের সেপ্টেম্বরে ভারতীয় সেনাবাহিনী পরিচালিত সার্জিক্যাল স্ট্রাইকের (নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত) পর থেকেই ভারত-পাকিস্তানের সীমান্ত উত্তপ্ত হয়ে ওঠে। এর পর থেকেই পাকিস্তানের সঙ্গে বিভিন্ন সংঘর্ষে ১৮ ভারতীয় সেনাসদস্য নিহত হয়েছে বলে জানায় ভারত। এ ছাড়া ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ২৯ পাকিস্তানি সেনাকে হত্যা করা হয়েছে বলে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট