,

টিকাটুলির মোড়ে কার সাথে নাচলেন মিমো

 

বিনোদন ডেস্ক :অনেক দিন পর রুপালি পর্দা মাতাতে আসছেন অভিনেত্রী লামিয়া মিমো। তবে এবার একটু ভিন্নভাবেই হাজির হবেন সুপার হিরো সুপার হিরোইনখ্যাত এই তারকা। আর সেটি একটি আইটেম গানে।গানটির শিরোনাম ‘টিকাটুলির মোড়ে’। মিমোর এই আইটেম গানটি নির্মিত হচ্ছে আলোচিত ‘ঢাকা অ্যাটাক’ ছবির জন্য।

mimo-binodon69

গতকাল সোমবার থেকে এফডিসিতে জমকালো এক সেট নির্মাণ করে গানটির চিত্রায়ণ শুরু হয়। চলবে আজও। গানের কোরিওগ্রাফি করছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্যপরিচালক তানজিল আলম। গানের মিমোর সঙ্গে দেখা যাবে সাঞ্জু জনকে।

মিমো বলেন, ‘টিকাটুলির মোড়ে’ গানটিতে পারফর্ম করে খুব ভালো লেগেছে। এই গানে পারফর্মের জন্য কিছু রিহার্সেল দিতে হয়েছে। তাছাড়া তানজিল ভাইয়ের নাচের নির্দেশনার তুলনা হয় না।

আরো বলেন, হাইভোল্টেজ ধামাকা ঢাকা অ্যাটাক ছবিটি নির্মাণ শুরু থেকে বেশ আলোচনায় রয়েছে। তাই আমাকে যখন কাজটি করার জন্য অফার দেয়া হয়, না করতে পারিনি। আশা করছি, দারুণ একটি কাজ হবে।

এর আগে মিমো আরো একটি ছবির আইটেম গানে নেচেছিলেন। সেটি ‘সোনা বন্ধু’ ছবিতে। আগামী জানুয়ারিতে ছবিটি মুক্তির কথা রয়েছে। এছাড়া আগামী ১৬ ডিসেম্বর মিমো-অভিনীত ‘মুখোশ মানুষ’ নামের একটি ছবি মুক্তি পাবে। সে ছবির ট্রেলারে তার উপস্থিতি দেখে দর্শকেরা নড়েচড়ে বসেছেন।

ঢাকা অ্যাটাক পরিচালনা করছেন দীপঙ্কর দীপন। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আরেফিন শুভ, মাহি, এবিএম সুমন, নওশাবা, শিপন প্রমুখ। বর্তমানে ছবিটি মুক্তির কাজ একেবারেই শেষের দিকে। ছবিটির চিত্রনাট্য লিখেছেন পুলিশ কর্মকর্তা সানী সানোয়ার।

ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেড নিবেদিত এই ছবিটি নির্মাণ করছে থ্রি হুইলারস লিমিটেড। ছবিটি প্রযোজনা করছে স্প্ল্যাশ মাল্টিমিডিয়া। আগামী মার্চে ছবিটি মুক্তি পাবে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে