,

সালমান শাহ’র বাড়িতে একি করতে যাচ্ছেন শুভ-ফারিয়া

বিনোদন ডেস্ক :বাংলা চলচ্চিত্রের এক নাম ধুমকেতুর সালমান শাহ । যিনি হুট করে এসে বাংলা চলচ্চিত্রের দর্শকদের মন জয় করে মাত্র চার বছরের মাথায় চলে গিয়েছিলেন । অকাল প্রয়াত এই জনপ্রিয় নায়ককে সম্মান জানিয়ে তার স্মৃতি বিজড়িত সিলেটের বাড়িতে এবার পুরো ছবির শুটিং করতে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

salmansha-binodon69

তাদের নতুন ছবি ‘ধ্যাততেরিকি’ ইউনিট এখন সিলেটে সালমানের বাড়িতে অবস্থান করছে। আগামী তিন মাস এ ছবিটিরই কাজ হবে সালমানের বাড়ি সহ সিলেটের বিভিন্ন অংশে। ছবির শুটিংয়ের বিষয়টি নিশ্চিত করেছেন এর পরিচালক শামীম আহমেদ রনী।

রনী বলেন, ‘বাংলা চলচ্চিত্রের মহানায়ক সালমান শাহ। তার বাড়িতে এখন আমাদের অবস্থান। তার স্মরণে শুরু করলাম ছবিটির প্রি-প্রোডাকশন। তার স্মৃতিঘেরা এই সিলেটেই হবে পুরো ছবিটির শুটিং।’

ছবির প্রধান চরিত্রগুলোতে অভিনয় করছেন আরিফিন শুভ, নুসরাত ফারিয়া, রোশান ও নবাগত ফারিনসহ অনেকেই।

উল্লেখ্য, ডিসেম্বরের ১০ তারিখ থেকে এ ছবির কাজ শুরু হবে। শেষ হবে ফেব্রুয়ারির দিকে। এটি আসছে পহেলা বৈশাখে মুক্তি দেওয়ার পরিকল্পনা প্রযোজনা প্রতিষ্ঠানের।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে