বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রয়োজনীয় সমর্থনের অভাবে এগোতে পারছেন না নারী উদ্যোক্তারা

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের শ্রমশক্তির ৪০ ভাগ নারী। উন্নত দেশের ২৫ ভাগ শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের মালিক নারীরা। বাংলাদেশে এই সংখ্যা ১০ শতাংশেরও কম। এর প্রধান কারণ হচ্ছে উদ্যোক্তা হতে যেসব সামাজিক, রাষ্ট্রীয় ও আর্থিক সমর্থন প্রয়োজন বাংলাদেশের নারী উদ্যোক্তারা তা পান না। ব্যাংকগুলো প্রতিবছর বিতরণকৃত ঋণের মাত্র ৪ শতাংশ পান নারী উদ্যোক্তারা। নারী উদ্যোক্তাবান্ধব সূচকে বাংলাদেশের অবস্থান বিশ্বের ১৩২টি দেশের মধ্যে ১২৫ তম।

image-7443

মঙ্গলবার নারী উদ্যোক্তা দিবস উপলক্ষে ‘নারী উদ্যোক্তা : চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনায় সভায় এসব তথ্য তুলে ধরেন অ্যাসোসিয়েশন অব গ্রাসরুটস উইমেন এন্টারপ্রিনিয়ার্স বাংলাদেশের (এজিডব্লিউইবি) প্রেসিডেন্ট মৌসুমি ইসলাম। আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার। এজিডব্লিউইবি ও আইএফআইসি ব্যাংক যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করে।

এতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার উদ্দিন আহম্মেদ, এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন) ও আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহ এ সারোয়ার বক্তব্য রাখেন।

মূল প্রবন্ধে মৌসুমি ইসলাম বলেন, বৈশ্বিক উদ্যোক্তা সূচকে ১৩২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৫তম। এটি হতাশাব্যঞ্জক। সূচকের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও সুইডেন। উন্নত দেশে নারীরা বড় ভোক্তা শুধু নয়, বড় উদ্যোক্তা হয়ে গড়ে উঠছেন। আন্তর্জাতিক বাজারে ২৫ থেকে ৩১ শতাংশ বাণিজ্যিক প্রতিষ্ঠানের মালিক নারীরা। তবে বাংলাদেশে এ হার ১০ শতাংশেরও নিচে।

মূল প্রবন্ধে আরো বলা হয়, বাংলাদেশে নারী উদ্যোক্তাদের বেশিরভাগ হাতে তৈরি পণ্য বিক্রির কাজে নিয়োজিত। এই সংখ্যা মোট উদ্যোক্তার ৪৭ শতাংশ। পোশাক ও পণ্যের নকশার কাজে ২৮ শতাংশ, তৈরি পোশাক খাতে ১৩ শতাংশ এবং কৃষিজাত পণ্য ব্যবসার কাজে ১১ শতাংশ নারী উদ্যোক্তা নিয়োজিত। বাংলাদেশে নারী উদ্যোক্তাদের অনেক সুযোগ রয়েছে, কিন্তু আর্থিক সঙ্গতির কারণে তারা তা কাজে লাগাতে পারছেন না। ব্যাংকগুলো যে ঋণ দিচ্ছে তার মাত্র ৪ শতাংশ পাচ্ছেন নারী উদ্যোক্তারা।

এতে আরো বলা হয়, নারী উদ্যোক্তাদের উন্নয়নে স্বল্প সুদে ঋণ, গ্যারান্টার জটিলতা নিরসন, নিরাপদ বাজার সৃষ্টি করা এবং নারীদের নামে ঋণ নিয়ে অন্য খাতে ব্যবহার বন্ধ ইত্যাদি নিশ্চিত করতে হবে।

প্রতিমন্ত্রী বীরেন সিকদার বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও ২০২১ সালে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে উন্নত দেশ হতে হলে নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে হবে। সরকার বিভিন্ন খাতে নারীদের অংশগ্রহণ বাড়াতে ব্যাপক উদ্যোগ নিয়েছে। নারী উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান অনেক নিচে হলেও গত কয়েক বছরের ব্যবধানে উন্নতি ঘটেছে। উন্নত দেশের তুলনায় আমরা পিছিয়েছি কিন্তু অনেক দেশের তুলনায় আমরা এগিয়ে।

শাহ এ সারোয়ার বলেন, নারী উদ্যোক্তাদের অনেক সমস্যার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। ব্যাংকগুলো তাদের জন্য কাজ করছে। তবে ব্যাংকিং ব্যবসা নিরাপদ রাখতে কিছু আইনি বিষয় রয়েছে, এটি অবশ্যই ব্যাংকগুলো পরিপালন করবে। সঠিকভাবে ও ভালো উদ্যোগ নিলে নারী উদ্যোক্তাদের সহায়তা করা ব্যাংকের জন্য অনেক সহজ হবে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ