,

বিশ্বের ক্ষুদ্রতম দম্পতি

 

গ্যাব্রিয়েল ও কাতিউশিয়া। একজন আরেকজনের উপরে উঠে দাঁড়ালে উচ্চতা হয় ৫ ফুট ১০ ইঞ্চি! ৩৫.২ ইঞ্চি উচ্চতার কাতিউশিয়া হোশিনোকে সারপ্রাইজ দিয়ে ৩৪.৮ ইঞ্চি লম্বা পাওলো গ্যাব্রিয়েল বারোস সম্প্রতি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। ব্রাজিলের ইতুপেভার এক রেস্তোরাঁয় প্রস্তাবের সময় উপস্থিত ছিলেন গ্যাব্রিয়েল ও কাতিউশিয়ার বন্ধুরাও।

image-7461

প্রকাশিত হয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের দশকোটিতম কপিতে স্থান পেয়েছে পৃথিবীর ক্ষুদ্রতম এ দম্পতির কথা।

গ্যাব্রিয়েল পেশায় আইনজীবী ও কাতিউশিয়া হলেন রূপবিশারদ। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তারা জানিয়েছেন, আমাদের এই রেকর্ড অনেককে উদ্বুদ্ধ করবে বলে বিশ্বাস করি। সঙ্গে বিশ্ববাসীকে এও আবার মনে করাবে যে, সব মানুষের সঙ্গেই সমান ব্যবহার করা উচিৎ।

অবশ্য তাদের দু’জনের ভালবাসার গল্পটা কিন্তু খুব একটা মসৃণ রাস্তা ধরে এগোয়নি। স্যোশ্যাল মিডিয়ায় তাঁদের প্রথম আলাপ হয়। কাতিউশিয়া জানিয়েছেন, প্রথমবার যখন পাওলোর সঙ্গে কথা বলা শুরু করি, আমার খুব রাগ হয়েছিল। খুবই উল্টোপাল্টা কথা বলছিল সে।

গ্যাব্রিয়েল অবশ্য এর মৃদু প্রতিবাদ করে জানিয়েছেন, ও মনে করেছিল, আমি ওর সঙ্গে ফ্লার্ট করার চেষ্টা করছি। তবে তেমন কোনও উদ্দেশ্য আমার ছিল না।

৩০ বছর বয়সি গ্যাব্রিয়েল ডায়াস্ট্রোফিক ডিসপ্লেসিয়ায় আক্রান্ত। অন্যদিকে, ২৬ বছর বয়সি কাতিউশিয়ার রয়েছে অ্যাকোন্ডোপ্লেসিয়া ডোয়ার্ফিজম।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে