,

কালারম্যাক্সের শ্রমিকরা আর্থিক অনিশ্চয়তায়

নিজস্ব প্রতিবেদক : সাভারের আশুলিয়ায় ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া কালার ম্যাক্স বিডি লিমিটেড কারখানাটি পুড়ে যাওয়ায় চাকরি নিয়ে শ্রমিকদের মাঝে অনিশ্চয়তা দেখা দিয়েছে। পুড়ে যাওয়া কারখানাটির সামনে সকালে শ্রমিকরা জড়ো হয়ে কান্নায় ভেঙ্গে পড়লে তাদের কারখানার সামনে থেকে সরিয়ে দেন শিল্প পুলিশ।

image-7485

শ্রমিকরা জানিয়েছেন, হঠাৎ করে কারখানাটি আগুনে পুড়ে যাওয়ায় তাদের চাকরি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। চলতি মাসের বেতন পাবেন কিনা তা নিয়ে তাদের মাঝে সংশয় দেখা দিয়েছে। শ্রমিকরা মালিকপক্ষকে কারখানাটি দ্রুত সংস্কার করে চালু করার আহবান জানিয়েছেন। আগুন লাগার পরে কারখানাটির মালিক শামীম এলাহী এখনো কারখানায় আসেননি বলে অভিযোগ করেছেন শ্রমিকরা। এদিকে কারখানাটি স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এসময় আগুনের তীব্রতা এত বেশি ছিল যে কারখানার আশেপাশের সকল গাছপালাও পুড়ে গেছে।

এদিকে আজ বুধবার সকালে অগ্নিদগ্ধ শ্রমিকদের সাভার উপজেলা প্রশাসন পাঁচ হাজার ও ঢাকা জেলা প্রশাসন থেকে ১০ হাজার করে নগদ টাকা দেয়া হবে বলে জানিয়েছে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাসের বেগ।

উল্লেখ্য গতকাল মঙ্গলবার বিকেলে আশুলিয়ার জিরাবো ফুলবাগান এলাকায় কালার ম্যাক্স বিডি লিমিটেড কারখানায় হঠাৎ করে আগুন ধরে। এসময় পুরো কারখানাটিতে এক’শ ৯০ জন শ্রমিক কাজ করছিলো। যার বেশির ভাগই নারী শ্রমিক। পুরো টিনশেড কারখানাটি এ সময় আগুনে পুড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট তিন ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। এসময় আগুনে দগ্ধ হয় অন্তত ৩১জন শ্রমিক। পরে তাদেরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ ও সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। আঁখি নামের একজন শ্রমিক রাত তিনটার দিকে মারা গেছে।

এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট