,

আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকটি কর্মসূচিতে যোগ দিতে আজ সিলেট সফরে যাচ্ছেন। তবে আসন্ন জেলা পরিষদ নির্বাচনের কারণে তিনি সেখানে কোনো জনসভায় অংশ নিয়ে ভাষণ দেবেন না।

image-7489

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী বুধবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছার পর প্রথমে নগরীর আম্বরখানায় দরগাহ্ মহল্লায় হযরত শাহজালাল (রাঃ) এর মাজার জিয়ারত করবেন। তিনি সেখান থেকে নগরীর উপকণ্ঠে খাদিমনগরে যাবেন এবং সেখানে হযরত শাহ্পরান (রাঃ) এর মাজার জিয়ারত করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে জালালাবাদ সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের নব প্রতিষ্ঠিত ১১ পদাতিক ব্রিগেডের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেবেন। পরে প্রধানমন্ত্রী বিকেলে ঢাকা ফিরবেন।

বিকেলে সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা ও নগর আওয়ামী লীগ আয়োজিত এক জনসমাবেশে তার ভাষণ দেয়ার কথা ছিল। কিন্তু নির্বাচন কমিশনের প্রতি সম্মান দেখিয়ে তিনি এই কর্মসূচি বাতিল করেন।

নির্বাচন কমিশন গত ২০ নভেম্বর জেলা পরিষদ নির্বাচন ঘোষণা করে। আগামী ২৮ ডিসেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী এ সময়ের মধ্যে কোনো রাজনৈতিক দল সমাবেশ করতে পারবে না।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট