,

১ ডলারে কেনা বাড়ির মূল্য এখন ২৪ মিলিয়ন ডলার!

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পালমেট্টোতে জর্জ এবং ন্যান্সি করবেট দম্পতি ২০০৬ সালে মাত্র ১ ডলারে একটি পরিত্যক্ত বাড়ি কিনেছিলেন। কিন্তু তখন কি তারা ভাবতে পেরেছিলেন যে আনুসাঙ্গিক নির্মাণ কাজ শেষে এই পরিত্যক্ত বাড়িটির মূল্যই গিয়ে দাঁড়াবে ২৪ মিলিয়ন ডলার!

pic_top1479866586
কিন্তু এক দিনে তা সম্ভব হয়নি। জর্জ এবং ন্যান্সি করবেট দম্পতির সাত বছরের কঠোর পরিশ্রমের ফলেই আজ বাড়িটির এ বাজারদর উঠেছে।

প্রথমে এটিকে টাম্পা বে নামক স্থানে, যেখানে জলাধারের পাশে ভিক্টোরিয়ান জমিদার বাড়ি নির্মিত হয়েছিল সেখানে সরিয়ে নেয়া হয়। তারপর ফ্লোরিডার রাস্কিন নামক জায়গায় তাদের নিজস্ব মালিকানাধীন ৫ কাঠা জায়গার ওপর তাদের এই স্বপ্নের বাড়িটিকে পুনঃস্থাপন করেন।

এটি ছিল ধনী এই দম্পতির কাছে খুবই আবেগী একটি প্রকল্প। ২২০ টন ওজনের এই পরিত্যক্ত বাড়িটিকে পানির ওপর দিয়ে ভাসিয়ে নিয়ে এসে প্রায় ২০ মাইল দূরের রাস্কিন এ পুনঃস্থাপন করতে তাদের আনুমানিক খরচ হয়েছিল ২,৫০,০০০ ডলার।

পূর্বে আরো ছয়টি বাড়ি পুনঃস্থাপন বা মেরামতের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও এই বাড়িটি মেরামত যে কত বড় একটি কাজ হতে যাচ্ছে তারা তা নাটকীয়ভাবে অনুধাবন করতে পারেননি।
করবেট দম্পতি প্রথমে ভেবেছিলেন যে তারা এই বাড়িটি সংস্কারে সর্বোচ্চ তিন বছর সময় ব্যয় করবেন, কিন্তু তাদের দ্বিগুণেরও বেশি সময় লাগে বাড়িটি সংস্কারে। তারা প্রথমে স্ক্র্যাচ থেকে একটি দ্বিতল ভবন নির্মাণ করেন। চার তলা এই প্রাসাদটিতে বর্তমানে ৭টি বেডরুম, ৫টি ফায়ারপ্লেস, ১টি লিফট রয়েছে। বাদামী এবং ওক প্যানেলের কাজ, স্টেইনড গ্লাস এবং উপহ্রদ পুলে বিল্ট-ইন বিলাসবহুল ঝরনা রয়েছে।

একটি পৃথক দুই তলা অতিথিশালা, চার-গাড়ির গ্যারেজ এবং বাইরের জলাধার পর্যন্ত বিস্তৃত একটি ডক হাউজ সম্বলিত এই প্রাসাদটি বর্তমানে টাম্পা বের ঐতিহাসিক স্থানসমূহের জাতীয় নিবন্ধন তালিকাভুক্ত।
২০১৪ সালে, যখন বাড়িটির প্রাথমিক বাজারদর দাঁড়ায় ৪,৯৯৫,০০০ ডলার তখন, জর্জ টাম্পা বে টাইমসকে বলেন, ‘আর্থিক মূল্য দিয়ে এর বিচার করা যাবেন। এটা আসলে একটা স্বপ্ন, যা আমরা পূরণ করতে চেয়েছিলাম।’

কিন্তু সম্পত্তি বিকিকিনি সম্পর্কিত ওয়েবসাইট জিল্লৌ এর তথ্য অনুযায়ী বাড়িটি অবশেষে ১,১৫০,০০০ ডলারে বিক্রি হয়। যদিও এটি এখনো জানা যায়নি যে ২০১৪ সালে বাড়িটি কে ক্রয় করেছিলেন। গত সপ্তাহে বাড়িটি আবার নিলামে তোলা হয় এবং এটির দাম উঠে ২৪ মিলিয়ন ডলার!

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে