,

হিলারিকে নিয়ে ট্রাম্পের নতুন অঙ্গীকার

1474881054-copyআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইলারির ই-মেইল নিয়ে আর ঘাটাঘাটি না করার অঙ্গীকার করছেন। মঙ্গলবার ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা কেলিঅ্যানি কনওয়ে বলেছেন, ট্রাম্প তাঁর নির্বাচনী প্রতিদ্বন্দ্বী হিলারির ই-মেইল বা দাতব্য প্রতিষ্ঠান নিয়ে কোনো তদন্ত করবেন না।

নির্বাচনী প্রচারাভিযানের সময় ট্রাম্প বলেছিলেন, হিলারি ক্লিনটন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় নিজের ব্যক্তিগত ই-মেইল সার্ভার ব্যাবহার করে যে গোপন তথ্য চালাচালি করেছেন তা তদন্তের জন্য বিশেষ কৌঁসুলি নিয়োগ দেবেন। তাছাড়া, দোষী প্রমাণিত হলে হিলারিকে কারাগারে পাঠানোর কথাও বলেছিলেন তিনি।

তবে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্প তার অবস্থান থেকে সরে আসার কথা জানালেন। খবর দ্য ইন্ডিপেনডেন্টের।

কোনওয়ে এমএসএনবিসিকে বলেন, ‘আমি মনে করি যখন প্রেসিডেন্ট নির্বাচিত হয় তাকে দলীয় প্রধানের দায়িত্বও পালন করতে হয়। ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পরও এই বিষয়ে আর কোনো অভিযোগ আনবেন না।’

কোনওয়ে বলেন, ক্লিনটন পপুলার ভোটে ট্রাম্পের চেয়ে ১৫ লাখের বেশি ভোট পেয়েছেন। তবে অধিকাংশ আমেরিকান হিলারিকে সৎ বা বিশ্বস্ত মনে করে না। হিলারিকে এই বিষয়টির মুখোমুখি এখনো হতে হচ্ছে। ট্রাম্প তাকে সাহায্য করতে চান। সম্ভবত এটিই করার মতো ভালো কিছু।’

‘দেখুন আমি মনে করি, ট্রাম্প বিভিন্ন বিষয় নিয়ে চিন্তাভাবনা করেছেন। তিনি আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। নির্বাচনী প্রচারের বিষয়গুলো নিয়ে পড়ে থাকতে চান না।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে