,

কিমের ভক্তদের জন্য সুখবর

1442819796বিনোদন ডেস্ক : অবশেষে দেখা দিতে চলেছেন কিম কার্দাশিয়ান৷ প্যারিসে ডাকাতি কান্ডের পর এতদিন দেখা যায়নি এই সেলেবকে৷ সিপ্রিয়ানি ওয়াল স্ট্রিটে বাবা প্রয়াত রবার্ট কার্দাশিয়ানকে শ্রদ্ধা জানাতে তিরিশোর্দ্ধ এই সেলেব উপস্থিত থাকবেন৷ সঙ্গে থাকবেন তাঁর মা ক্রিস, তাঁর ভাই বোনেরা, রব, কোর্টনি এবং ক্লোয়ি৷

উল্লেখ্য, প্যারিসে একটি ফ্যাশন ইভেন্টে যোগ দিতে মা এবং বোনের সঙ্গে প্যারিস গিয়েছিলেন কিম। সেখানে এক বিলাস বহুল আবাসনে ছিলেন তিনি। সেখানে এক ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হন তিনি। পুলিশের ছদ্মবেশে কিমের ঘরে ঢোকে দুই ব্যক্তি৷ মুখোশধারি ওই দুই ব্যক্তি কিমকে বন্দুক দেখিয়ে আক্রমন করে, যদিও পরে জানা যায়, কিমের কোনও ক্ষতি হয়নি৷

এই ঘটনা নিয়ে বিস্তর জলঘোলা, পুলিশি তদন্তও হয়৷ তারপর থেকে কিমের কোনও রকম পাবলিক অ্যাপিয়ারেন্সের খবর পাওয়া যায়নি৷ সমগ্র বিষয়টি নিয়ে যথেষ্ট বিরক্তও ছিলেন তিনি৷ তবে অবশেষে তার ভক্তেরা আবারও দেখতে পাবেন এই সুন্দরীকে৷ প্রয়াত বাবাকে শ্রদ্ধা জানাতে খুব শীঘ্রই একটি অনুষ্ঠানে যোগদান করবেন কিম৷

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা