,

মুরসির যাবজ্জীবন কারাদ বাতিল করলো মিশরের সর্বোচ্চ আদালত

untitled-9_143795মিশরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির যাবজ্জীবন কারাদ- বাতিল করে পুনর্বিচারের আদেশ দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। মঙ্গলবার মিশরের আপিল আদালত কোর্ট অব ক্যাসেসশন সুপ্রিম কোর্ট এ আদেশ দেয়।
আদালত বলছে, মুরসির বিরুদ্ধে বিদেশি সংগঠনের সঙ্গে জঙ্গি কর্মকা-ের ষড়যন্ত্রের অভিযোগের পুনরায় বিচার অনুষ্ঠিত হবে। ২০১৫ সালের মে মাসে বিদেশি সংগঠনের সহায়তায় জঙ্গি কর্মকা- পরিচালনার ষড়যন্ত্র করার অভিযোগে মোহাম্মদ মুরসিসহ জ্যেষ্ঠ তিন ব্রাদারহুড নেতাকে যাবজ্জীবন কারাদ- দেয়া হয়। একই অভিযোগে ১৬ জনকে মৃত্যুদ- দেয়া হয়। মঙ্গলবারের এই রায়ে সবার শাস্তি বাতিল হয়ে গেছে। এখন এই অভিযোগে তাদের পুনরায় বিচার অনুষ্ঠিত হবে। মুরসির আইনজীবী আবদেল মোনেইম আবদেল মাকসুদ বলেন, পূর্বের রায়টি ছিল আইনি ভুলে ভরা।
গত সপ্তাহে অন্য আরেকটি মামলায় মুরসির মৃত্যুদ-ের আদেশও বাতিল করে মিশরের সর্বোচ্চ আদালত। সেই অভিযোগেরও পুনরায় বিচার অনুষ্ঠিত হবে বলে মিশরের সর্বোচ্চ আদালতের রায়ে বলা হয়। ২০১১ সালে আরব বসন্তের সময়ে কারাগার ভেঙ্গে বের হওয়ার জন্য তাকে এই শাস্তি দেয়া হয়েছিল। কিন্তু অন্য আরো দুটি মামলায় তাকে দীর্ঘ কারাদ- ভোগ করতে হবে। কাতারের কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস করার অভিযোগে গত জুনে তার ৪০ বছরের কারাদ- হয়। এছাড়া ডিসেম্বর ২০১২ সালে ব্রাদারহুড বিরোধীদের বে আইনি ডিটেনশনের জন্য তাকে ২০ বছরের শাস্তি দেয়া হয়।
২০১২ সালে মিশরে প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট হন মুরসি। কিন্তু জনগণের বিক্ষোভের মধ্যে এক বছর পরে তাকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। এরপর মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ করা হয়। সশস্ত্র বাহিনীর সঙ্গে সংঘর্ষ বহু মানুষ নিহত হয়, হাজারো মানুষকে আটক করা হয়। মুরসি সমর্থকদের দাবি, তার বিচার সামরিক অভুত্থানকে আইনি বৈধতা দেয়ার একটা প্রচেষ্টা।
সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে