,

বাংলাদেশ থেকে আরো কর্মী নিতে আগ্রহী ইরাক

probashi-ministerনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ থেকে আরো বেশি সংখ্যক কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে ইরাক। ঢাকায় নিযুক্ত ইরাকের চার্জ দ্য অ্যাফেয়ার্স মো. সালমান আল-জানাবি মঙ্গলবার (২২ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আগ্রহ প্রকাশ করেছেন।

রাজধানীর ইস্কাটনস্থ প্রবাসী কল্যাণ ভবনে মন্ত্রীর কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতকালে বাংলাদেশ থেকে বিভিন্ন সেক্টরে দক্ষ ও আধাদক্ষ কর্মী নেওয়াসহ কর্মীদের নিরাপত্তার ব্যাপারে চার্জ দ্য অ্যাফেয়ার্স এর সাথে সার্বিক আলোচনা হয় প্রবাসী কল্যাণ মন্ত্রীর।

প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বাংলাদেশ থেকে আরো দক্ষ ও আধাদক্ষ কর্মী নেওয়ার ব্যাপারে বাংলাদেশস্থ ইরাকের চার্জ দ্য অ্যাফেয়ার্সের মাধ্যমে সে দেশের সরকারকে অনুরোধ জানিয়েছেন।

মন্ত্রী বাংলাদেশি কর্মীদের ইরাকে চাকরিসহ অন্যান্য সার্বিক নিরাপত্তা নিশ্চিত করণের বিষয়েও ইরাক সরকারকে আহ্বান জানিয়েছেন।

প্রবাসী কল্যাণ মন্ত্রীকে মো. সালমান আল-জানাবি জানিয়েছেন, ইরাকের যে সমস্ত এলকায় শান্তি বিরাজ করছে এবং কোনো গোলযোগ নেই সে সমস্ত এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ হাতে নিয়েছে তার সরকার। এ উন্নয়ন কাজে বাংলাদেশি কর্মীদের অগ্রাধিকার প্রদান করা হচ্ছে।

বাংলাদেশ থেকে এখন আরো বেশি কর্মী নেওয়া হবে জানিয়ে তিনি বলেছেন, ইরাকে বাংলাদেশের কর্মীদের কাজের সুনাম রয়েছে। বাংলাদেশি কর্মীদের সার্বিক নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।

উল্লেখ্য, বর্তমান সময় পর্যন্ত ইরাকে প্রায় ৪৩ হাজার কর্মী বাংলাদেশ থেকে কর্মসংস্থানের উদ্দেশ্যে গমন করেছে। ২০১৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় সাড়ে ৪ হাজার কর্মীর ইরাকে কর্মসংস্থান হয়েছে। যুদ্ধবিগ্রহের কারণে মাঝে অনেক দিন ইরাকে কর্মী প্রেরণ বন্ধ ছিল। ঝুঁকির কারণে অনেককে আবার দেশেও ফিরিয়ে আনা হয়েছিল।

সাক্ষাতকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বেগম শামছুন নাহার, অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক সেলিম রেজাসহ মন্ত্রণালয়ের উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা