,

১ মিনিটে ‘ঢাকা অ্যাটাক’! (ভিডিও)

bd1বিনোদন প্রতিনিধি : সাধারণত একটা ছবিতে ছোট-বড় মিলিয়ে ২০টির বেশি চরিত্র থাকে না কিংবা রাখা হয় না। কিন্তু দীপঙ্কর দীপনের ছবি ‘ঢাকা অ্যাটাক’-এ আছে ২৩৮টি চরিত্র! প্রধান অভিনয়শিল্পী আরিফিন শুভ ও মাহিয়া মাহির সঙ্গে যুক্ত হয়েছেন বরেণ্য অভিনেতা আফজাল হোসেন।

আছেন চিত্রনায়ক এবিএম সুমন, অভিনেতা শতাব্দী ওয়াদুুদ, অভিনেত্রী নওশাবা। গানেও তারকার সংযুক্তি। গেয়েছেন ভারতের অরিজিৎ সিংয়ের মতো শিল্পী। সঙ্গে রয়েছে দেশের পুরো পুলিশ বাহিনী। বেশ বড় আয়োজন ছবিকে ঘিরে।

এদিকে, চলতি বছরের জানুয়ারিতে শুরু হয় বাংলাদেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলার ‘ঢাকা অ্যাটাক’-এর কাজ। আর চলতি মাসে শুরু হয়েছে দ্বিতীয় পর্বের কাজ। তা এতদিনে কেমন হলো ছবিটি? এ প্রশ্নের আংশিক উত্তর পাওয়া যাবে ১ মিনিট ২ সেকেন্ডে!

মঙ্গলবার বিকালে বিএফডিসিতে এক অনুষ্ঠানের মাধ্যমে ইউটিউবে প্রকাশ করা হয়েছে ছবির প্রথম টিজার। এতে সামগ্রিক ছবিই তুলে ধরা হয়েছে বলে জানালেন এর পরিচালক দীপঙ্কর দীপন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা এতদিন কেমন পরিশ্রম করলাম, তা দেখাতে এ টিজার প্রকাশ। পাশাপাশি দশর্করা কেমন সাড়া দিচ্ছেন তাও আমরা দেখতে চাই।’

টিজারে বেশ কয়েকটি পুলিশি অভিযান, হামলা ও রেসিং প্রতিযোগিতাসহ সাংবাদিক মাহি ও পুলিশ কর্মকর্তা শুভকে দেখা গেছে। পাশাপাশি ছিলেন পুলিশের অন্য কর্মকর্তা শতাব্দী ও সুমন।

‘ঢাকা অ্যাটাক’ এর কাহিনি লিখেছেন সানী সানোয়ার। ঢাকা পুলিশ পরিবার ও ফ্ল্যাশ মাল্টিমিডিয়ার প্রযোজনায় এটি নির্মিত হচ্ছে।

টিজারটি দেখতে ক্লিক করুন এখানে:

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা