,

সর্বোচ্চ কর প্রদান, ট্যাক্স কার্ড পাচ্ছেন তামিম, সাকিব ও ম্যাশ

tamim-sakib-mashস্পোর্টস ডেস্ক : সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বিগত কর বছরের (২০১৫-২০১৬) সর্বোচ্চ কর প্রদানকারী ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এবার ট্যাক্স কার্ড দেয়া হচ্ছে।

সর্বোচ্চ কর প্রদান করে এবার এই তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশে জাতীয় ক্রিকেট দলের সেরা তিন জন। এদের মধ্যে রয়েছেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এবার এই তিনজনই পাচ্ছেন ট্যাক্স কার্ড।

‘জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত)’ অনুযায়ী সরকার ট্যাক্স কার্ড প্রদানের লক্ষ্যে কার্ড প্রাপ্তদের নামের তালিকার গেজেট প্রকাশ করেছে। এর মধ্যে ব্যক্তি পর্যায়ে এই কার্ড পাচ্ছেন ৭৬জন, কোম্পানি পর্যায়ে কার্ড পাচ্ছে ৫৭টি কোম্পানী এবং অন্যান্য ক্ষেত্রে ৮টিসহ মোট ১৪১টি ট্যাক্স কার্ড প্রদান করা হচ্ছে। এর আগে অর্থ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়।

প্রকাশিত গেজেট অনুযায়ী খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ কর দিয়ে ট্যাক্স কার্ড পাচ্ছেন জাতীয় দলের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল। তিনি ঢাকা কর অঞ্চল ১ অফিসে কর প্রদান করেন। এরপর আছেন সাকিব আল হাসান। তিনি ঢাকা কর অঞ্চল-৭ এ কর প্রদান করে থাকেন।

খেলোয়াড়দের মধ্যে তৃতীয় সর্বোচ্চ কর প্রদান করে ট্যাক্স কার্ড পাচ্ছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি ঢাকা কর অঞ্চল-১ এ কর প্রদান করে থাকেন বলে জানা গেছে।

উল্লেখ্য, ট্যাক্স কার্ডধারীরা যেকোনো জাতীয় অনুষ্ঠানে আমন্ত্রণ পাবেন। স্থল, জল ও আকাশপথে সরকারি কোটা অনুসারে আসন ও অন্যান্য সুবিধা পাবেন তারা। কার্ডধারীরা ও তাদের পরিবারের সদস্যরা চিকিৎসা সুবিধা ও নাগরিক সেবার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার পাবেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা